• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

রুফটপ সৌর প্যানেল সারাদেশে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে

notesofatik by notesofatik
January 7, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
রুফটপ সৌর প্যানেল সারাদেশে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আজ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে সমাজের জনপ্রতিনিধিদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ইমাম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সামাজিক ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং তাদের মতামত ব্যক্ত করেন। নাগরিক সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম- পটুয়াখালী, প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি), প্রান্তজন এবং ক্লিন যৌথভাবে এই পরামর্শ সভা আয়োজন করেছে।

আরো পড়ুন

পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার

দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী

সভায় উপস্থিত ছিলেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম- পটুয়াখালী এর সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, প্রান্তজন এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল ইসলাম, সমাজসেবক মোঃ মাসুম বিল্লাহ যুবক, ধানখালী ইউনিয়ন পরিষদের নারী সদস্য মোসাঃ খাদিজা বেগম, মোঃ ওয়ালিউর রহমান, মোঃ মালেক ফকির, মোসাঃ হালিমা আয়শা, মরিয়ম জাহান মৌরি, মেহেদী হাসান প্রমুখ।

এই সামাজিক পরামর্শ সভার মূল উদ্দেশ্য হলো স্থানীয় অংশীজনদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে রুফটপ সোলার ব্যবহারের প্রয়োজনীয়তা, সম্ভাবনা ও সুফল তুলে ধরা এবং ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ স্থাপনের মাধ্যমে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সেই কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করা। সভায় জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা রুফটপ সোলার বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের চ্যালেঞ্জ, সুযোগ এবং জনগণের প্রত্যাশা তুলে ধরেন। স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ তাদের নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন এবং কমিউনিটির মানুষকে রুফটপ সোলার বেছে নিতে উৎসাহী করার অঙ্গীকার করেন।

প্রান্তজন ট্রাস্টের ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ বলেন, “বসতবাড়িতে রুফটপ সোলার স্থাপন জনপ্রিয় করা সম্ভব হলে হাজার হাজার মানুষের কর্ম সংস্থানের সুযোগ হবে। সারাদেশে সোলার প্যানেল সহ এর সাথে প্রয়োজনীয় যন্ত্রাংশের একটি বিপুল বাজার সৃষ্টি হবে যা আমাদেরকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করবে এবং জ্বালানি আমদানির ওপর চাপ কমাবে।” তিনি আরও বলেন সারাদেশে এক লক্ষ সৌর বিদ্যুৎ প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ১ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম – পটুয়াখালীর সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম বলেন, “ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ শুধুমাত্র বিদ্যুৎ এর চাহিদাই পুরণ করবে না বরং নেট মিটারিং এর সুবিধার ফলে আমাদেরকে আয় করতেও সাহায্য করবে।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এই পরামর্শ সভায় কমিউনিটির মতামত ও পরামর্শকে ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রমে অন্তর্ভুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের সক্রিয় ভূমিকা ও সমন্বয় এই উদ্যোগের সফলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

রুফটপ সোলারের মাধ্যমে পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে এ ধরনের কমিউনিটি ভিত্তিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরও পড়ুন

পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার
পটুয়াখালী

পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার

October 17, 2026
4
দুর্গোৎসব  সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে        — এমপি আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী

দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী

October 17, 2026
3
দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
দুমকি

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

October 17, 2026
5
দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ শিকারের ধুম প্রশাসনের অভিযানের খবর আগেই পাচ্ছেন জেলেরা: জনবল ও অর্থসংকটের কথা বলছে মৎস্য বিভাগ
দুমকি

দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ শিকারের ধুম প্রশাসনের অভিযানের খবর আগেই পাচ্ছেন জেলেরা: জনবল ও অর্থসংকটের কথা বলছে মৎস্য বিভাগ

October 17, 2026
4
মা ইলিশ সংরক্ষণে অভিযান, ১২টি ইঞ্জিন চালিত ট্রলার ও ৩০ লাখ টাকার  জাল জব্দ
দশমিনা

মা ইলিশ সংরক্ষণে অভিযান, ১২টি ইঞ্জিন চালিত ট্রলার ও ৩০ লাখ টাকার জাল জব্দ

October 17, 2026
3
কলাপাড়ায় নিখোঁজের ৫০ ঘণ্টা পর খাল থেকে ১০ মাসের শিশু রায়হানের মরদেহ উদ্ধার, খালু গ্রেপ্তার
কলাপাড়া

কলাপাড়ায় নিখোঁজের ৫০ ঘণ্টা পর খাল থেকে ১০ মাসের শিশু রায়হানের মরদেহ উদ্ধার, খালু গ্রেপ্তার

October 17, 2026
161
Next Post
‎চরফ্যাশনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

‎চরফ্যাশনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In