• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, July 27, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

পায়রা বন্দর নির্মাণে উচ্ছেদ ৬ রাখাইন পরিবারকে ৪২ মাসেও পুনর্বাসন করা হয়নি

notesofatik by notesofatik
November 11, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
পায়রা বন্দর নির্মাণে উচ্ছেদ ৬ রাখাইন পরিবারকে ৪২ মাসেও পুনর্বাসন করা হয়নি
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে উচ্ছেদ হওয়া ছ-আনিপাড়ার ৬টি রাখাইন পরিবারকে সাড়ে তিন বছরেও পুনর্বাসন করা হয়নি। উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যদেরকে পুনর্বাসনের আগ পর্যন্ত বাড়ি ভাড়া পরিশোধের প্রতিশ্রুতি থাকলেও তাও বন্ধ হয়ে গেছে। চরম মানবেতরভাবে বিভিন্ন রাখাইন পল্লীসহ এখন স্বজনদের বাড়িঘরে আশ্রীত হিসেবে বসবাস করছেন এসব পরিবার।

উচ্ছেদ হওয়া পরিবারের সদস্য চিংদামো রাখাইন বলেন, ‘পায়রা বন্দর নির্মাণের জন্য দ্বিতীয় দফায় জমি অধিগ্রহনের সময় আমাদের ২৫০ বছরের ঐতিহ্যবাহী বসতভিটা অধিগ্রহণ করা হয়। আমাদের সাথে পূর্ব কোনো আলোচনা ছাড়াই আমাদের বসতবাড়ী অধিগ্রহন করা হয়।

আরো পড়ুন

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

পবিপ্রবির নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান

অধিগ্রহণের পরে শুধুমাত্র গাছপালা ও বসতবাড়ীর ক্ষতিপূরণ হিসেবে আমরা কিছু টাকা পেয়েছি, কিন্তু ভোগদখলকৃত জমির ক্ষতিপূরণ এখনো পাইনি। দীর্ঘ ৪২ মাস অতিবাহিত হলেও এখনও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।

বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে প্রতিমাসে ৫ হাজার টাকা বাসা ভাড়া বাবদ দিবেন বললেও ছয় মাস পর সেটি বন্ধ করে দেওয়া হয়। ২০২২ সালের মে মাস থেকে বাড়িভাড়ার টাকাও দেওয়া বন্ধ করে দিয়েছে পায়রা বন্দর কতৃপক্ষ। আমরা অনতিবিলম্বে আমাদের এই ছয় পরিবারের পুনর্বাসনের দাবি জানাচ্ছি।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সবশেষ এসব দাবি-দাওয়া আদায়ের জন্য এ বছরের মে মাসে রাখাইন সম্প্রদায়ের নেতৃবৃন্দ এই ছয় পরিবারকে দ্রুত পুনর্বাসনের জন্য ঢাকায় সংবাদ সম্মেলন করেছিলেন। কিন্তু আজ অবদি এসব পরিবারের পুনর্বাসনের কোন উদ্যোগ নেওয়া হয়নি। এরা এখন স্রোতে ভাসা শ্যাওলার মতো ভাসছেন এখানে-ওখানে।

সবশেষ পায়রা বন্দর কতৃপক্ষ এবছরের ২৪ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখায় প্রেরিত এক চিঠিতে উল্লেখ করেছেন পুনর্বাসনের লক্ষ্যে ৬টি পরিবার কতৃক চিহ্নিত মৃত চক্রাও রাখাইনের ৪০ শতাংশ জমি ক্রয় কার্য প্রক্রিয়া সম্পাদনের নিমিত্তে প্রয়োজনীয় সহায়তা প্রদানের অনুরোধ করা হলো। বালিয়াতলী ইউনিয়নের সোনাপাড়া মৌজার ৪০৩ নম্বর খতিয়ানের ৪১১২ নম্বর দাগের ওই জমি ক্রয়ের ব্যাপারে এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি। পায়রা বন্দর কতৃপক্ষের প্রকল্প পরিচালক ও রাখাইন পরিবার পুনর্বাসন কমিটির সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ নাজমুল হক (বিএন) স্বাক্ষরিত এই চিঠিই এখন উচ্ছেদ হওয়া ছয় রাখাইন পরিবারের একমাত্র অবলম্বন। যার দিকে তারা চেয়ে আছেন তারা।

তবে পায়রা বন্দরের একটি সমর্থিত সূত্রে জানা গেছে, এছয় রাখাইন পরিবারের পুনর্বাসনের জমি ক্রয়ের জন্য সকল প্রক্রিয়া প্রস্তুত রয়েছে। এমনকি কি উপজেলা নির্বাহী অফিসারের পারমিশনের জন্য প্রক্রিয়া রেডি পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে চিহ্নিত জমির মালিক কিংবা ছয় পরিবারের প্রতিনিধিত্বকারী ব্যক্তি বন্দর কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ আদিবাসী ফোরাম এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাখাইন মংম্যা বলেন, স্থানীয় প্রশাসন ও পায়রা বন্দর কতৃপক্ষের উচিত মানবিক দিক বিবেচনা করে এই ছয় পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।

আরও পড়ুন

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম
দুমকি

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

July 27, 2026
3
পবিপ্রবির নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান
দুমকি

পবিপ্রবির নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান

July 27, 2026
3
২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কলাপাড়া

২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

July 27, 2026
3
দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
দুমকি

দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

July 27, 2026
2
গলাচিপায় ঘেরের পানি সরাতে স্কুলের মাঠ ও রাস্তা কেটে ফেললেন ইউপি সদস্য
গলাচিপা

গলাচিপায় ঘেরের পানি সরাতে স্কুলের মাঠ ও রাস্তা কেটে ফেললেন ইউপি সদস্য

July 27, 2026
4
মির্জাগঞ্জে পায়রা নদীর ভয়াল ভাঙন, জিওব্যাগেও মিলছে না সুরক্ষা
মির্জাগঞ্জ

মির্জাগঞ্জে পায়রা নদীর ভয়াল ভাঙন, জিওব্যাগেও মিলছে না সুরক্ষা

July 27, 2026
6
Next Post
‎চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ

‎চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In