• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 11, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী মির্জাগঞ্জ

মির্জাগঞ্জে পায়রা নদীর ভয়াল ভাঙন, জিওব্যাগেও মিলছে না সুরক্ষা

উত্তম গোলদার মির্জাগঞ্জ

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 27, 2026
in মির্জাগঞ্জ
0
মির্জাগঞ্জে পায়রা নদীর ভয়াল ভাঙন, জিওব্যাগেও মিলছে না সুরক্ষা
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বর্ষা মৌসুম শুরু হতেই আবারও ভয়াবহ রূপ নিয়েছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীর ভাঙন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতঘর, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা। পানি উন্নয়ন বোর্ডের জিওব্যাগ ফেলেও ভাঙন ঠেকানো যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

উপজেলার রামপুর, ভিকাখালী, পিপড়াখালী, হাজিখালী ও কাকড়াবুনিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পিপড়াখালী গ্রাম। সেখানে বসতবাড়ি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিস্তীর্ণ কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেক পরিবার ঘরের মালামাল সরিয়ে নেওয়ারও সুযোগ পাচ্ছে না।

আরো পড়ুন

প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির

মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম

স্থানীয়দের অভিযোগ, পিপড়াখালী এলাকায় পায়রা নদী থেকে অবাধে বালু উত্তোলনের কারণে প্রতি বছর ভাঙনের তীব্রতা বাড়ছে। এতে দিন দিন ছোট হয়ে আসছে মির্জাগঞ্জ উপজেলার মানচিত্র।

পিপড়াখালী গ্রামের খানবাড়ির পাকা মসজিদটি এখন নদীভাঙনের সরাসরি ঝুঁকিতে রয়েছে। আশপাশের বসতঘর ও কৃষিজমিও নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেললেও প্রবল স্রোতের কারণে তা কার্যকর হচ্ছে না বলে জানান এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা জাকির প্যাদা জানান, গত বছর নদীভাঙনের কারণে তিনি নিজের ঘর সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। বেড়িবাঁধের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভাঙনের মুখে রয়েছে কাকড়াবুনিয়া লঞ্চঘাট ও বাজার এলাকাও।

এলাকাবাসীর ভাষ্য, পায়রা নদীর অব্যাহত ভাঙনে মেন্দিয়াবাদ ও পিপড়াখালী গ্রামের অস্তিত্বই এখন হুমকির মুখে। ইতোমধ্যে কয়েক হাজার একর ফসলি জমি, অসংখ্য বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও কবরস্থান নদীগর্ভে বিলীন হয়েছে।

পিপড়াখালী গ্রামের বাসিন্দা মো. জুয়েল হাওলাদার বলেন, “এ এলাকায় সারা বছরই নদীভাঙন চলে। পানি উন্নয়ন বোর্ড যতবার বাঁধ নির্মাণ করেছে, ততবারই তা নদীতে বিলীন হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং স্থায়ীভাবে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”

স্বেচ্ছাসেবী সংগঠন ‘পিপড়াখালী পরিবার’-এর কর্মকর্তা মো. সুলতান আহমেদ বলেন, “পিপড়াখালী ও সুন্দরকলিকাপুর এলাকায় ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। পিপড়াখালী বাজার প্রায় নদীগর্ভে হারিয়ে গেছে। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ভবনও বিলীন হয়েছে। স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এ এলাকা রক্ষা করা সম্ভব নয়।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পিপড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিৎ মজুমদার বলেন, “নদীভাঙনের কারণে বিদ্যালয়টি একাধিকবার অন্যত্র স্থানান্তর করতে হয়েছে। কিন্তু ভাঙন যেন থামছেই না।”

এ বিষয়ে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানান, মির্জাগঞ্জে পায়রা নদীর প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার এলাকায় ভাঙন সক্রিয় রয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিই নদীতীরবর্তী। পিপড়াখালী এলাকার ঝুঁকিপূর্ণ মসজিদ রক্ষায় মঙ্গলবার থেকে জিওব্যাগ ফেলা এবং ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আরও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির
পটুয়াখালী

প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির

September 3, 2026
25
মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম
পটুয়াখালী

মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম

September 2, 2026
9
মাদক কারবারী ও অযোগ্যদের দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে মির্জাগঞ্জে যুবদলের মানববন্ধন
পটুয়াখালী

মাদক কারবারী ও অযোগ্যদের দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে মির্জাগঞ্জে যুবদলের মানববন্ধন

August 29, 2026
15
মির্জগঞ্জে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
পটুয়াখালী

মির্জগঞ্জে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

August 28, 2026
13
আদালতের প্রভাব খাটিয়ে প্রতিবেশীর জমি দখলের চেষ্টা, রেকর্ড কিপারের বিরুদ্ধে অভিযোগ
পটুয়াখালী

আদালতের প্রভাব খাটিয়ে প্রতিবেশীর জমি দখলের চেষ্টা, রেকর্ড কিপারের বিরুদ্ধে অভিযোগ

August 25, 2026
15
মির্জাগঞ্জে ৮ দিনব্যাপী আনন্দমেলা ও ধর্মীয় অনুষ্ঠান শুরু
পটুয়াখালী

মির্জাগঞ্জে ৮ দিনব্যাপী আনন্দমেলা ও ধর্মীয় অনুষ্ঠান শুরু

August 24, 2026
8
Next Post
গলাচিপায় ঘেরের পানি সরাতে স্কুলের মাঠ ও রাস্তা কেটে ফেললেন ইউপি সদস্য

গলাচিপায় ঘেরের পানি সরাতে স্কুলের মাঠ ও রাস্তা কেটে ফেললেন ইউপি সদস্য

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
15

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In