• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 18, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

আদালতের প্রভাব খাটিয়ে প্রতিবেশীর জমি দখলের চেষ্টা, রেকর্ড কিপারের বিরুদ্ধে অভিযোগ

মির্জাগঞ্জ প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 25, 2026
in পটুয়াখালী, মির্জাগঞ্জ
0
আদালতের প্রভাব খাটিয়ে প্রতিবেশীর জমি দখলের চেষ্টা, রেকর্ড কিপারের বিরুদ্ধে অভিযোগ
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ড কিপার সাহিদা সুলতানার বিরুদ্ধে আদালতের চাকরির প্রভাব খাটিয়ে প্রতিবেশীর জমি দখলের চেষ্টা, একের পর এক মামলা দিয়ে হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসমত ঝাটিবুনিয়া গ্রামে।

আরো পড়ুন

১০ মাসের শিশু রাইয়ান হত্যার বিচারের দাবিতে কলাপাড়ায় প্রতিবাদ সমাবেশ

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রনি হাওলাদার মঙ্গলবার পটুয়াখালী জেলা জজ ও জেলা পাবলিক প্রসিকিউটর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কিসমত ঝাটিবুনিয়া গ্রামের রনি হাওলাদার গং পৈতৃক সূত্রে ৭৪ শতাংশ জমির মালিক এবং দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। জমির ২০৮ ও ১৯৯ নম্বর দাগে তাদের বসতঘর ও বাবা-মায়ের কবরস্থান রয়েছে। অভিযোগকারীদের দাবি, সাহিদা সুলতানা আদালতের চাকরির প্রভাব ব্যবহার করে ওই জমি দখলের চেষ্টা করছেন।

এ নিয়ে ইউনিয়ন পরিষদ, মির্জাগঞ্জ থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও আদালতে একাধিক অভিযোগ ও মামলা হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। স্থানীয়ভাবে কয়েক দফা বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। সর্বশেষ সাহিদা সুলতানা তার কর্মরত আদালতে মামলা করে পরিবারটিকে হয়রানি করছেন বলে অভিযোগ করা হয়েছে। ওই মামলার নম্বর ৫৯/২০২৩।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহিদা সুলতানা ২০০৯ সালে পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রেকর্ড কিপার পদে যোগ দেন। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে তিনি প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এদিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িতে গিয়ে হুমকি-ধমকি এবং আদালতের প্রভাব খাটানোর অভিযোগের কিছু ভিডিও ও অডিও রেকর্ড সাংবাদিকদের হাতে এসেছে। একটি ভিডিওতে সাহিদা সুলতানা ও তার ভাই শাহজাদা সোহাগকে প্রতিবেশী পরিবারের সঙ্গে কথা বলতে দেখা যায়। সেখানে বিরোধপূর্ণ জমি নিয়ে তদন্ত কর্মকর্তার ওপর চাপ প্রয়োগের অভিযোগও করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, সাহিদা সুলতানা আদালত ও পরিবারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এলাকায় জমি সংক্রান্ত বিরোধে জড়াচ্ছেন। তার বাবা মোতাহার উদ্দিন ঝন্টু মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য এবং তার ভাই শাহজাদা সোহাগ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ছিলেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

রনি হাওলাদার বলেন, “তিনি বর্তমানে পটুয়াখালী আদালতে কর্মরত থাকায় আমরা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। তাকে অন্যত্র বদলি না করা হলে আমরা সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত হতে পারি।”

অভিযোগের বিষয়ে সাহিদা সুলতানা বলেন, “জমিজমা নিয়ে তাদের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। তবে আদালতের প্রভাব খাটিয়ে আমি কাউকে ফোন দিইনি।”

পটুয়াখালী জেলা পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান টোটন বলেন, “এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি।”

আরও পড়ুন

১০ মাসের শিশু রাইয়ান হত্যার বিচারের দাবিতে কলাপাড়ায় প্রতিবাদ সমাবেশ
কলাপাড়া

১০ মাসের শিশু রাইয়ান হত্যার বিচারের দাবিতে কলাপাড়ায় প্রতিবাদ সমাবেশ

October 18, 2026
8
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

October 18, 2026
7
গলাচিপায় এলজিইডির আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা
গলাচিপা

গলাচিপায় এলজিইডির আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা

October 18, 2026
1
দুমকিতে পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির নতুন সভাপতি সাইফুল মজিদ বাহাউদ্দিন
দুমকি

দুমকিতে পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির নতুন সভাপতি সাইফুল মজিদ বাহাউদ্দিন

October 18, 2026
4
পটুয়াখালীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে নানা আয়োজন
পটুয়াখালী

পটুয়াখালীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে নানা আয়োজন

October 17, 2026
10
পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন
পটুয়াখালী

পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন

October 17, 2026
2
Next Post
পবিপ্রবিতে জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সেমিনার

পবিপ্রবিতে জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সেমিনার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In