• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 10, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

নির্বাচনে আ.লীগকে আনতে ভারত আমাদের চেপে ধরতে চায়: আলতাফ হোসেন চৌধুরী

notesofatik by notesofatik
November 1, 2025
in দুমকি, পটুয়াখালী
0
নির্বাচনে আ.লীগকে আনতে ভারত আমাদের চেপে ধরতে চায়: আলতাফ হোসেন চৌধুরী
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সাবেক সফল স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বললেও বাস্তবে আমাদের প্রতি তাদের আচরণ কখনোই সদয় ছিল না। তারা আমাদের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখায়নি, বরং বিভিন্ন সময় সমাজে চাপ সৃষ্টি করে নিজেদের পরিচিত বন্ধু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে তৎপরতা চালাচ্ছে।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা জাতীয় পার্টির সঙ্গে সমন্বয় করে বা স্বতন্ত্র প্রার্থীর ছদ্মবেশে নির্বাচনে আসতে পারে। জাতীয় পার্টি ৩০টি আসন রেখে বাকি আসনগুলো আওয়ামী লীগকে দিতে প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। ভারতীয় ও বিদেশি শক্তি অত্যন্ত পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছে, তাই বিএনপি ও দেশপ্রেমিক জনগণকে সতর্ক থাকতে হবে।

আরো পড়ুন

কুয়াকাটায় বেড়িবাঁধের স্লোপে ফের অসংখ্য স্থাপনা ; প্রাকৃতিক দৃশ্য অবলোকনে পর্যটকরা অস্বস্তিতে

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী মেডিকেল কলেজ উদ্যোগে জণসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

শনিবার (১ নভেম্বর) সকালে পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দুমকি উপজেলা শাখা আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে’ মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিদেশে পালিয়ে থাকা আওয়ামী নেতাদের বিপুল অর্থ রয়েছে, তারা প্রায় সাড়ে সাত কোটি ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার সতর্ক করেছেন যে আসন্ন নির্বাচন হবে অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। আওয়ামী লীগ যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ না পায়, তাহলে তারা স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করবে।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, কিছু কিছু দল ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে, এমনকি ‘তাবলিগ’-এর নামে নারী সদস্যদের দিয়েও ভোট চাইতে নামানো হয়েছে, যা নৈতিকতার পরিপন্থী। ভোটের বিনিময়ে ‘বেহেস্তের টিকিট’ বিক্রি করা হচ্ছে—এ ধরনের প্রবণতা রাষ্ট্রের জন্য বিপজ্জনক।

পটুয়াখালী-১ আসনের (মির্জাগঞ্জ, দুমকি ও সদর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলতাফ হোসেন চৌধুরী সাম্প্রতিক এক জরিপের তথ্য উল্লেখ করে বলেন, বিএনপি বর্তমানে ৫৫ থেকে ৬০ শতাংশ ভোটারের সমর্থনে এগিয়ে আছে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আশ্বস্ত করে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো, এবং তিনি আসন্ন নির্বাচনে অংশ নেবেন। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শীঘ্রই দেশে ফিরবেন।

সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জাহিদ খান ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মর্তুজা। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মোঃ জশিম উদ্দিন হাওলাদার।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা কৃষক দলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইভান, জেলা বিএনপি নেতা মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না মিয়া, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মতিউর রহমান দিপু, জেলা যুবদল নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি ও সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির প্রমুখ।

বক্তারা রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সকল স্তরে ঐক্য, ত্যাগ ও কর্মতৎপরতা বাড়ানোর আহ্বান জানান।

আরও পড়ুন

কুয়াকাটায় বেড়িবাঁধের স্লোপে ফের অসংখ্য স্থাপনা ; প্রাকৃতিক দৃশ্য অবলোকনে পর্যটকরা অস্বস্তিতে
কলাপাড়া

কুয়াকাটায় বেড়িবাঁধের স্লোপে ফের অসংখ্য স্থাপনা ; প্রাকৃতিক দৃশ্য অবলোকনে পর্যটকরা অস্বস্তিতে

September 10, 2026
8
ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী মেডিকেল কলেজ উদ্যোগে জণসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত
পটুয়াখালী

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী মেডিকেল কলেজ উদ্যোগে জণসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

September 10, 2026
3
পলিথিনের বিকল্প হিসেবে পটুয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের কাপড়ের ব্যাগ বিতরণ
পটুয়াখালী

পলিথিনের বিকল্প হিসেবে পটুয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের কাপড়ের ব্যাগ বিতরণ

September 10, 2026
3
পটুয়াখালীতে ১৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
পটুয়াখালী

পটুয়াখালীতে ১৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

September 10, 2026
6
বাউফলে মাদরাসা থেকে জিপিএ-৫ পেল মো. বায়েজিদ খান
পটুয়াখালী

বাউফলে মাদরাসা থেকে জিপিএ-৫ পেল মো. বায়েজিদ খান

September 10, 2026
6
দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন
দশমিনা

দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

September 10, 2026
1
Next Post
ভোলায় বিএনপি-বিজেপি সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০

ভোলায় বিএনপি-বিজেপি সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
15

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In