পটুয়াখালী দশমিনা উপজেলায় সাবেক সংসদ সদস্য শহীদ আলহাজ্ব শাহজাহান খানের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক ছিদ্দিক আহমেদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ্ আলম শানু, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গণঅধিকার পরিষদ ঢাকা উত্তর মহানগরের সহসভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এসমাইল মেলকার, আবদুল হই, আমিন হওলাদার, যুবদলের সাবেক সদস্যসচিব শামীম খান, ছাত্রদলের সভাপতি আবুল বশার সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থক গন।
স্মরন সভায় বক্তারা দশমিনা-গলাচিপা উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জাতীয় পর্যায়ে বিএনপির রাজনীতিতে শহীদ আলহাজ শাহজাহান খনের আবদান আলোচনা করেন। শহীদ আলহাজ্ব শাহজাহান খানের মারা যাবার পর দশমিনা-গলাচিপা উপজেলায় বিএনপির রাজনীতিতে যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা আজও পূরণ হবার না।
বক্তারা আরো বলেন বিভাগীয় পর্যায়ে সম্মেলনে পটুয়াখালী থেকে যাওয়ার সময় স্বৈরাচার শেখ হাসিনার গুন্ডা বাহিনীর সন্ত্রাসী হামলায় স্বীকার হন পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় পপুলার হাসপাতালে মারাযান। তার মৃত্যু সাথে জড়িতদের গ্রেফতারের দাবি করা হয়।
স্মরন সভাশেষে শহীদ আলহাজ্ব শাহজাহান খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।










