অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ন্দো ও উশু ক্লাবের সভাপতি এবং অতিরিক্ত আইজিপি (গ্রেড-১, ফিন্যান্স) মো. আকরাম হোসেন। গত ৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় পুলিশের বিভিন্ন ইউনিটের খেলোয়াড়রা অংশ নেন।
নূর-ঈ-জান্নাতের সাফল্যের গল্প অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত ১৯ জুলাই ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল পঞ্চম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ বাংলাদেশ পুলিশের হয়ে ৫৫ কেজি ওজন শ্রেণিতে প্রথম স্বর্ণপদক অর্জন করেন তিনি।
এ ছাড়া সম্প্রতি ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘দশম জাতীয় সিতোরিও কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ অসুস্থ অবস্থায় প্রতিযোগিতায় অংশ নিয়েও একই ওজন শ্রেণিতে রৌপ্যপদক অর্জন করেন এই অ্যাথলেট।
খেলাধুলায় ধারাবাহিক সাফল্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করে নেওয়া নূর-ঈ-জান্নাতের এই অর্জনে আনন্দিত তাঁর পরিবার, স্বজন ও পটুয়াখালীর সাংবাদিক সমাজ। তাঁর এমন সাফল্য পটুয়াখালীর ক্রীড়াঙ্গনেও নতুন করে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা।










