পটুয়াখালীর কুয়াকাটায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে কুয়াকাটা পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ সাদ্দাম সিকদার (৩২) পশ্চিম কুয়াকাটা গ্রামের মোঃ লতিফ সিকদারের ছেলে। তিনি কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
মহিপুর থানা পুলিশের তথ্যমতে, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা মহিপুর থানার ২১ সেপ্টেম্বরের ১৭ নম্বর মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। ##










