• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home কুয়াকাটা

কুয়াকাটায় পাঁচ দিনব্যাপী রাস উৎসব: নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 22, 2026
in কুয়াকাটা
0
কুয়াকাটায় পাঁচ দিনব্যাপী রাস উৎসব: নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় আজ সোমবার রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাস উৎসব। আগামীকাল মঙ্গলবার ভোর থেকে শুরু হবে রাসভক্তদের সাগরে পুণ্যস্নান। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাসপূর্ণিমার উৎসব, পূজা ও পুণ্যস্নানকে ঘিরে কুয়াকাটায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এ উপলক্ষে কুয়াকাটায় রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে ভক্তদের আগমন শুরু হয়েছে। আজ সোমবার গভীর রাত অবধি এখানে সমাবেশ ঘটবে রাসভক্ত হাজারো পুণ্যার্থীর। তাঁরা রাতভর ধর্মীয় অনুষ্ঠানে মিলিত হবেন। মঙ্গলবার প্রত্যুষে পুণ্যস্নানের মধ্য দিয়ে কুয়াকাটার আনুষ্ঠানিকতা শেষ হবে। বিকেল থেকে কলাপাড়া পৌরশহরের মদনমোহন সেবাশ্রমে রাসমেলা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন ভক্তরা। ইতোমধ্যে মদনমোহন সেবাশ্রমে স্থাপন করা হয়েছে রাধাকৃষ্ণের যুগল প্রতিমা।

আরো পড়ুন

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকতে বিচারক ফারহান নাদীমের সন্ধান

নতুন ধানের ঘ্রাণে মুখর কলাপাড়া: পাখিমারায় নবান্ন উৎসব উদযাপন

তিথিমতে ভরা পূর্ণিমার জোয়ারে মঙ্গলবার ভোর থেকে পুণ্যস্নানে অংশ নেবেন আগত ভক্তরা। পাপ মোচন ও পুণ্য লাভের আশায় এ বছরও হাজার হাজার রাসভক্ত পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে প্রত্যাশা আয়োজকদের।

কলাপাড়া রাসমেলা উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ সিকদার কালা বলেন, প্রতিমা স্থাপন ও অধিবাসের মধ্য দিয়ে এ রাস উৎসবের শুভ সূচনা হবে। এ ছাড়া রাসমেলাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে বসানো হয়েছে শতাধিক অস্থায়ী দোকান। এসব দোকানে বাহারি পশরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বসেছে পাঁচ দিনের রাসমেলা।

কলাপাড়া শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ হাওলাদার বলেন, কুয়াকাটায় পুণ্যস্নান শেষে কলাপাড়ায় পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবটি সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হবে, এটাই আমাদের প্রত্যাশা।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রকৌশলী নীহার রঞ্জন মণ্ডল বলেন, আমরা আশা করছি, শ্রীকৃষ্ণের রাস উৎসব ও পুণ্যস্নান উপলক্ষে কুয়াকাটায় লক্ষাধিক পুণ্যার্থীর আগমন ঘটবে। সোমবার অধিবাসের মধ্য দিয়ে রাসপূজা শুরু হবে। রাতে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে আগত পুণ্যার্থীরা মঙ্গলবার সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পূর্ণিমা তিথিতে পুণ্যস্নান করবেন।

প্রকৌশলী নীহার রঞ্জন মণ্ডল আরও জানিয়েছেন, এ বছরও পূর্ণিমা তিথিতে হাজারো তীর্থযাত্রীর পদভারে মুখরিত হবে সমুদ্রসৈকত কুয়াকাটা। ভক্তবৃন্দ আসতে শুরু করেছেন। আজ সোমবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষে রাতভর চলবে নামকীর্তন, ভাগবত পাঠ ও আরতি। শ্রীকৃষ্ণের লীলাকীর্তনে অংশগ্রহণ করবেন অসংখ্য ভক্তবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয় থেকে সাগরে পুণ্যস্নান করবেন ভক্তরা। তাঁর দাবি, পাপ মোচনের আশায় নামবে ভক্তদের ঢল। একই দিন সৈকতে অনেকেই আবার ভিন্ন ভিন্ন মানত পূরণে পুরোহিত এনে পূজা দেবেন। নানা ধর্ম-বর্ণের মানুষও মিলিত হবেন রাসপূজা ও সাগরে পুণ্যস্নানে।

হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, আজ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শত বছর ধরে চলে আসা রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। দুই দিনব্যাপী রাসমেলা উপলক্ষে কুয়াকাটায় আগত পর্যটকদের পাশাপাশি হোটেল-মোটেল ও রিসোর্টে উল্লেখযোগ্য সংখ্যক ভক্তের সমাগম ঘটবে বলে প্রত্যাশা তাঁদের।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের শত বছর ধরে চলে আসা রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নানে আগত পর্যটক ও পুণ্যার্থীদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, সনাতন ধর্মাবলম্বীদের শত বছর ধরে চলে আসা রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে অসংখ্য লোকের সমাগম হবে। কুয়াকাটায় পুণ্যস্নানে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা, উপজেলা ও পৌর প্রশাসনের সমন্বয়ে একটি নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, ট্যুরিস্ট পুলিশ এবং গ্রাম পুলিশসহ পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। সর্বাত্মক নিরাপত্তা বিধানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে রাস উৎসব উদযাপনকে ঘিরে একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে।

কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন পৌরসভার প্রশাসক মো. ইয়াসীন সাদেক। বর্তমানে রাস উৎসব ও পুণ্যস্নানকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি রয়েছে। তারপরও চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সমাবেশে উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে।

 

আরও পড়ুন

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকতে বিচারক ফারহান নাদীমের সন্ধান
কুয়াকাটা

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকতে বিচারক ফারহান নাদীমের সন্ধান

November 19, 2026
10
নতুন ধানের ঘ্রাণে মুখর কলাপাড়া: পাখিমারায় নবান্ন উৎসব উদযাপন
কুয়াকাটা

নতুন ধানের ঘ্রাণে মুখর কলাপাড়া: পাখিমারায় নবান্ন উৎসব উদযাপন

November 18, 2026
7
কুয়াকাটার আলিপুরে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা
কুয়াকাটা

কুয়াকাটার আলিপুরে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

November 15, 2026
3
সরকারি গাছ কেটে বালু ফেলে রাস্তা নির্মান: তদন্তে বন বিভাগ
কুয়াকাটা

সরকারি গাছ কেটে বালু ফেলে রাস্তা নির্মান: তদন্তে বন বিভাগ

November 14, 2026
4
কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়
কুয়াকাটা

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

November 13, 2026
3
প্রকৃতির অপার সৌন্দর্যের চর বিজয়ে কমছে পাখির কলতান, ছোট হয়ে আসছে লাল কাঁকড়ার মিছিল  অন্তরায় স্থানীয় জেলেসহ পর্যটকদের বাধাহীন বিচরণ: বাড়ছে সবুজের আস্তরণ
কুয়াকাটা

প্রকৃতির অপার সৌন্দর্যের চর বিজয়ে কমছে পাখির কলতান, ছোট হয়ে আসছে লাল কাঁকড়ার মিছিল অন্তরায় স্থানীয় জেলেসহ পর্যটকদের বাধাহীন বিচরণ: বাড়ছে সবুজের আস্তরণ

November 10, 2026
4

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In