• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home কুয়াকাটা

সরকারি গাছ কেটে বালু ফেলে রাস্তা নির্মান: তদন্তে বন বিভাগ

কেএম শাহাবুদ্দিন শিহাব, কুয়াকাটা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 14, 2026
in কুয়াকাটা
0
সরকারি গাছ কেটে বালু ফেলে রাস্তা নির্মান: তদন্তে বন বিভাগ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন সমুদ্র রক্ষা বেড়িবাঁধের পাশে সরকারি বাগানের ৮ থেকে ১০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে গভীর রাতে বালু ফেলে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।শনিবার (১৪ নভেম্বর)দিবাগত রাতে কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে প্রেসিডেন্ট পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

আরো পড়ুন

কুয়াকাটায় পাঁচ দিনব্যাপী রাস উৎসব: নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকতে বিচারক ফারহান নাদীমের সন্ধান

 

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে গাছগুলোর গোড়া দেখতে পান। পরে কাটা গাছের গোড়া দেখে ৮ থেকে ১০টি গাছ নিধনের বিষয়টি নিশ্চিত করেন তারা।

 

খাজুরা ফরেস্ট ক্যাম্পের কর্মকর্তা মো. আমির হামজা বলেন, কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে লেম্বুরবন পর্যন্ত বেড়িবাঁধ টেকসই রাখার জন্য সরকারি উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের বাগান রয়েছে। ওই বাগানের আকাশমণি ও বাবলা প্রজাতির প্রায় ১০টি গাছের গোড়া পড়ে থাকতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কসংলগ্ন পেছনের দিকে ব্যক্তিগত রাস্তা নির্মাণের উদ্দেশ্যে গাছগুলো কেটে সেখানে বালু ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বালু ফেলার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে আপাতত অভিযুক্তদের নাম প্রকাশ করা হচ্ছে না। বিষয়টি এখনো তদন্তাধীন।

 

এদিকে স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, গভীর রাতে একদল লোক গাছ কেটে ট্রাকযোগে বালু এনে সেখানে ফেলে রাস্তা নির্মাণের চেষ্টা করেছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তারা নিশ্চিত নন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

স্থানীয়দের অভিযোগ, সমুদ্র রক্ষা বেড়িবাঁধের পাশে সরকারি বাগানের গাছ কেটে বালু ফেলে জায়গা দখলের এমন চেষ্টা পরিবেশ ও উপকূলীয় সুরক্ষার জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং সরকারি সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

কুয়াকাটায় পাঁচ দিনব্যাপী রাস উৎসব: নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটা

কুয়াকাটায় পাঁচ দিনব্যাপী রাস উৎসব: নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

November 22, 2026
1
নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকতে বিচারক ফারহান নাদীমের সন্ধান
কুয়াকাটা

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকতে বিচারক ফারহান নাদীমের সন্ধান

November 19, 2026
10
নতুন ধানের ঘ্রাণে মুখর কলাপাড়া: পাখিমারায় নবান্ন উৎসব উদযাপন
কুয়াকাটা

নতুন ধানের ঘ্রাণে মুখর কলাপাড়া: পাখিমারায় নবান্ন উৎসব উদযাপন

November 18, 2026
7
কুয়াকাটার আলিপুরে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা
কুয়াকাটা

কুয়াকাটার আলিপুরে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

November 15, 2026
3
কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়
কুয়াকাটা

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

November 13, 2026
3
প্রকৃতির অপার সৌন্দর্যের চর বিজয়ে কমছে পাখির কলতান, ছোট হয়ে আসছে লাল কাঁকড়ার মিছিল  অন্তরায় স্থানীয় জেলেসহ পর্যটকদের বাধাহীন বিচরণ: বাড়ছে সবুজের আস্তরণ
কুয়াকাটা

প্রকৃতির অপার সৌন্দর্যের চর বিজয়ে কমছে পাখির কলতান, ছোট হয়ে আসছে লাল কাঁকড়ার মিছিল অন্তরায় স্থানীয় জেলেসহ পর্যটকদের বাধাহীন বিচরণ: বাড়ছে সবুজের আস্তরণ

November 10, 2026
4
Next Post
মরিচবুনিয়া ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ‘মিনি ফুটবল’ প্রতিযোগীতা অনুষ্ঠিত

মরিচবুনিয়া ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি 'মিনি ফুটবল' প্রতিযোগীতা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In