• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, November 23, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home কুয়াকাটা

কলাপাড়ায় শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু: ভোরে কুয়াকাটায় পুণ্যস্নান

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 23, 2026
in কুয়াকাটা
0
কলাপাড়ায় শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু: ভোরে কুয়াকাটায় পুণ্যস্নান
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় সোমবার রাতে অধিবাসের মধ্য দিয়ে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার ভোরে কুয়াকাটা সমুদ্রসৈকতে পুণ্যস্নানের মধ্য দিয়ে রাস পূর্ণিমার প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

 

আরো পড়ুন

কুয়াকাটায় পাঁচ দিনব্যাপী রাস উৎসব: নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকতে বিচারক ফারহান নাদীমের সন্ধান

সোমবার সন্ধ্যায় মঙ্গলঘট পূর্ণ করার মধ্য দিয়ে কুয়াকাটায় রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সৈকতের জিরো পয়েন্টসংলগ্ন সমুদ্রে তেল, সিঁদুর, ফুল, তুলসীপাতা, বেলপাতা, ধূপ ও প্রদীপ দিয়ে পূজার্চনা শেষে মঙ্গলঘটে জল পূর্ণ করা হয়। পরে সৈকতসংলগ্ন কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে মঙ্গলঘট স্থাপন করা হয়। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাক-ঢোলের বাদ্যে মুখরিত হয়ে ওঠে সৈকত এলাকা। রাতভর চলে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন ও পূজার্চনা।

 

মঙ্গলবার ভোর ৫টা থেকে পূর্ণিমা তিথিতে সমুদ্রসৈকতে গঙ্গাস্নান বা পুণ্যস্নানে অংশ নেবেন রাসভক্তরা। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার উৎসব, পূজা ও পুণ্যস্নানকে ঘিরে কুয়াকাটায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ উপলক্ষে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে ভক্তদের ব্যাপক সমাগম ঘটেছে। সোমবার গভীর রাত পর্যন্ত সেখানে সমবেত হন হাজারো পুণ্যার্থী। তাঁরা রাতভর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।

 

মঙ্গলবার প্রত্যুষে পুণ্যস্নানের মধ্য দিয়ে কুয়াকাটার ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পরে বিকেল থেকে কলাপাড়া পৌরশহরের মদনমোহন সেবাশ্রমে রাসমেলা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন ভক্তরা। ইতোমধ্যে মদনমোহন সেবাশ্রমে স্থাপন করা হয়েছে রাধাকৃষ্ণের যুগল প্রতিমা। তিথি অনুযায়ী ভরা পূর্ণিমার জোয়ারে মঙ্গলবার ভোর থেকে পুণ্যস্নানে অংশ নেবেন আগত ভক্তরা। পাপ মোচন ও পুণ্যলাভের আশায় এবারও হাজারো রাসভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে প্রত্যাশা আয়োজকদের।

 

কলাপাড়া রাসমেলা উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ সিকদার কালা বলেন, প্রতিমা স্থাপন ও অধিবাসের মধ্য দিয়ে রাস উৎসবের শুভসূচনা হয়েছে। রাসমেলা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে শতাধিক অস্থায়ী দোকান বসানো হয়েছে। এসব দোকানে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। পাঁচ দিনব্যাপী এ রাসমেলা চলবে।

 

কলাপাড়া শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ হাওলাদার বলেন, ‘কুয়াকাটায় পুণ্যস্নান শেষে কলাপাড়ায় পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবটি সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হবে—এটাই আমাদের প্রত্যাশা।’

 

কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রকৌশলী নীহার রঞ্জন মণ্ডল বলেন, ‘শ্রীকৃষ্ণের রাস উৎসব ও পুণ্যস্নান উপলক্ষে কুয়াকাটায় লক্ষাধিক পুণ্যার্থীর আগমন ঘটবে বলে আমরা আশা করছি। সোমবার অধিবাসের মধ্য দিয়ে রাস পূজা শুরু হয়েছে। রাতে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে আগত পুণ্যার্থীরা মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পূর্ণিমা তিথিতে পুণ্যস্নান করবেন।’

 

তিনি আরও বলেন, ‘এ বছরও পূর্ণিমা তিথিতে হাজারো তীর্থযাত্রীর পদচারণায় মুখরিত হবে সমুদ্রসৈকত কুয়াকাটা। ইতোমধ্যে ভক্তরা আসতে শুরু করেছেন। সোমবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষে রাতভর নামকীর্তন, ভাগবত পাঠ ও আরতি অনুষ্ঠিত হবে। শ্রীকৃষ্ণের লীলাকীর্তনে অংশ নেবেন অসংখ্য ভক্ত। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সময় থেকে ভক্তরা সাগরে পুণ্যস্নান করবেন। পাপ মোচনের আশায় সাগরে নামবেন অসংখ্য পুণ্যার্থী। একই দিন সৈকতে অনেকে পুরোহিতের মাধ্যমে নিজ নিজ মানত অনুযায়ী পূজার আয়োজন করবেন। রাস পূজা ও পুণ্যস্নানকে কেন্দ্র করে নানা ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলা বসবে।’

 

হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, শত বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান উপলক্ষে কুয়াকাটায় উল্লেখযোগ্যসংখ্যক পর্যটক ও পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে তাঁরা আশা করছেন। এ উপলক্ষে হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে ভক্তদের আগমন বাড়বে বলে প্রত্যাশা তাঁদের।

 

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে আগত পর্যটক ও পুণ্যার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন।

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। কুয়াকাটায় পুণ্যস্নানে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা, উপজেলা ও পৌর প্রশাসনের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক নিরাপত্তায় থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও গ্রাম পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক সদস্য দায়িত্ব পালন করবেন। সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস উৎসব উপলক্ষে ইতোমধ্যে একাধিক প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছে।

 

কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. ইয়াসীন সাদেক পৌরসভার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন। রাস উৎসব ও পুণ্যস্নানকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আরও পড়ুন

কুয়াকাটায় পাঁচ দিনব্যাপী রাস উৎসব: নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটা

কুয়াকাটায় পাঁচ দিনব্যাপী রাস উৎসব: নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

November 22, 2026
6
নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকতে বিচারক ফারহান নাদীমের সন্ধান
কুয়াকাটা

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সৈকতে বিচারক ফারহান নাদীমের সন্ধান

November 19, 2026
10
নতুন ধানের ঘ্রাণে মুখর কলাপাড়া: পাখিমারায় নবান্ন উৎসব উদযাপন
কুয়াকাটা

নতুন ধানের ঘ্রাণে মুখর কলাপাড়া: পাখিমারায় নবান্ন উৎসব উদযাপন

November 18, 2026
7
কুয়াকাটার আলিপুরে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা
কুয়াকাটা

কুয়াকাটার আলিপুরে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

November 15, 2026
3
সরকারি গাছ কেটে বালু ফেলে রাস্তা নির্মান: তদন্তে বন বিভাগ
কুয়াকাটা

সরকারি গাছ কেটে বালু ফেলে রাস্তা নির্মান: তদন্তে বন বিভাগ

November 14, 2026
4
কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়
কুয়াকাটা

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

November 13, 2026
3
Next Post
টানা বৃষ্টিতে অঙ্কুরেই বিনষ্ট তরমুজের বীজ: স্বপ্নভঙ্গের শঙ্কায় চাষিরা

টানা বৃষ্টিতে অঙ্কুরেই বিনষ্ট তরমুজের বীজ: স্বপ্নভঙ্গের শঙ্কায় চাষিরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
4
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In