• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, November 26, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পঞ্চগড়

পঞ্চগড়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে ১৩০ শিক্ষার্থী

পঞ্চগড় প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 26, 2026
in পঞ্চগড়
0
পঞ্চগড়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে ১৩০ শিক্ষার্থী
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের লক্ষীগড় ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের ছাদের প্লাস্টার খসে পড়ছে, পিলারের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল ও ভাঙন। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই প্রতিদিন পাঠদান চলছে ১৩০ জন শিক্ষার্থীকে নিয়ে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৫ নভেম্বর) বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, ভবনের ছাদের বিভিন্ন স্থানের প্লাস্টার খসে পড়ছে। পিলারের বিভিন্ন অংশে ফাটল ও ভাঙন দৃশ্যমান। পাশাপাশি বিদ্যালয়ের টিনের চালও নষ্ট হয়ে গেছে। ভবনের এমন অবস্থার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আরো পড়ুন

পাঁচ দিন পর সচল বাংলাবান্ধা বন্দরের পাথর লোডিং

সাংবাদিকদের ঐক্য-সংহতি জোরদারে বোদা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বিদ্যালয়ে মোট ১৩০ জন শিক্ষার্থী রয়েছে। পাঠদানের দায়িত্বে রয়েছেন পাঁচজন শিক্ষক। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাজেদুল আলম শাহ্ বলেন, বিদ্যালয়টির ভবনের অবস্থা আপনারা সরেজমিনে দেখেছেন। ভবনের ছাদের প্লাস্টার খসে পড়ছে, বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং টিনের চালও নষ্ট হয়ে গেছে। বিদ্যালয় ভবনটি সংস্কার করা অত্যন্ত জরুরি। এ অবস্থায় শিক্ষার্থীদের নিয়ে পাঠদান করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত বিদ্যালয়টি সংস্কারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সুবোধ রায় বলেন, বিদ্যালয়টির ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ছাদের প্লাস্টার খসে পড়ছে এবং পিলারের বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিয়ে পাঠদান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিদ্যালয় ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

রেখা রানী বলেন, বিদ্যালয়টির বর্তমান অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। এভাবে ঝুঁকিপূর্ণ ভবনে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।

এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিদ্যালয় ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ রেখে বিকল্প স্থানে পাঠদানের ব্যবস্থা করতে হবে।

সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ ও উপজেলা প্রশাসনের কাছে এলাকাবাসীর প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বিদ্যালয় ভবন সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বলেন, “আমি নিজেও বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছি। বিদ্যালয়টির মেরামতের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। তবে বর্তমানে আমাদের হাতে এ কাজের জন্য কোনো বরাদ্দ নেই। বিদ্যালয়টির মেরামতের জন্য ইতোমধ্যে তালিকা পাঠানো হয়েছে এবং তালিকাটি অনুমোদনের পর্যায়ে রয়েছে। আশা করছি, শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। পাশাপাশি পিডিপি-৫ প্রকল্পের আওতায় বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের কাজও শুরু হবে বলে আশা করছি।”

আরও পড়ুন

পাঁচ দিন পর সচল বাংলাবান্ধা বন্দরের পাথর লোডিং
পঞ্চগড়

পাঁচ দিন পর সচল বাংলাবান্ধা বন্দরের পাথর লোডিং

November 25, 2026
1
সাংবাদিকদের ঐক্য-সংহতি জোরদারে বোদা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়

সাংবাদিকদের ঐক্য-সংহতি জোরদারে বোদা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

November 25, 2026
4
পঞ্চগড়ে সম্প্রীতির বার্তা নিয়ে ‘সবার জন্য বাংলাদেশ’
পঞ্চগড়

পঞ্চগড়ে সম্প্রীতির বার্তা নিয়ে ‘সবার জন্য বাংলাদেশ’

November 24, 2026
1
পঞ্চগড়ে লিগ্যাল এইডের বড় সাফল্য: একদিনেই মিটল ৭ বিরোধ
পঞ্চগড়

পঞ্চগড়ে লিগ্যাল এইডের বড় সাফল্য: একদিনেই মিটল ৭ বিরোধ

November 24, 2026
25
পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ: মিলবে ২০ লাখ টাকা
পঞ্চগড়

পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ: মিলবে ২০ লাখ টাকা

November 23, 2026
1
দেবীগঞ্জে সংস্কারের অভাবে ধুঁকছে খয়ের বাগান পুলিশ বক্স: দ্রুত চালুর আশ্বাস
পঞ্চগড়

দেবীগঞ্জে সংস্কারের অভাবে ধুঁকছে খয়ের বাগান পুলিশ বক্স: দ্রুত চালুর আশ্বাস

November 23, 2026
4
Next Post
কাউখালীতে শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদকে ফুলেল সংবর্ধনা

কাউখালীতে শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদকে ফুলেল সংবর্ধনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
6

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In