• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, November 25, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পঞ্চগড়

পাঁচ দিন পর সচল বাংলাবান্ধা বন্দরের পাথর লোডিং

পঞ্চগড় প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 25, 2026
in পঞ্চগড়
0
পাঁচ দিন পর সচল বাংলাবান্ধা বন্দরের পাথর লোডিং
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আমদানি করা এলসি পাথর লোডিং কার্যক্রম। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে বন্দরে আটকে থাকা ট্রাক চলাচল শুরু হয়। একই সঙ্গে পাথর লোড-আনলোড কার্যক্রমও স্বাভাবিক হতে শুরু করেছে।

 

আরো পড়ুন

সাংবাদিকদের ঐক্য-সংহতি জোরদারে বোদা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে সম্প্রীতির বার্তা নিয়ে ‘সবার জন্য বাংলাদেশ’

স্থানীয় বিএনপি নেতাকর্মী, বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর বিরোধের সাময়িক সমাধান হলে বন্দরের কার্যক্রম সচল হয়।

 

এর আগে বুধবার সকাল থেকে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করেন তিরনই অফিস লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। দ্রুত দাবি মেনে নিয়ে দুই পক্ষের বিরোধ নিরসনের আহ্বান জানান তাঁরা।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাবান্ধা স্থলবন্দরে দীর্ঘদিন ধরে স্থলবন্দর শ্রমিক সংগঠনের শ্রমিকেরা পণ্য লোড-আনলোডের কাজ করে আসছেন। সম্প্রতি পাথর লোডিং পদ্ধতি ও কাজের নিয়ন্ত্রণ নিয়ে তিরনই অফিস লেবার শ্রমিক সংগঠনের সঙ্গে তাঁদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের বাধা ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে এলসির মাধ্যমে আমদানি করা পাথর লোডিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে বন্দরে আটকা পড়ে পাথরবাহী ট্রাক।

 

বুধবার দুপুরে বিরোধ নিরসনে আলোচনায় বসেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক ও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির আহ্বায়ক রেজাউল করিম শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল ও সদস্যসচিব আবু বক্কর সিদ্দিক, ব্যবসায়ী সোহেল রানা মানিক প্রধানসহ দুই শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ আলোচনা শেষে সমঝোতার আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর বিকেল ৩টা থেকে আটকে থাকা ট্রাক চলাচল ও পাথর লোডিং কার্যক্রম শুরু হয়।

 

বাংলাবান্ধা স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক সংগঠনের সভাপতি আখতারুল ইসলাম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের সংগঠনের শ্রমিকেরা বন্দরের লোড-আনলোড কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু কয়েক দিন ধরে তিরনই লেবার অফিসের লোকজন পাথরবাহী গাড়ি আটকে দিচ্ছেন। এতে লোডিং কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং অনেক গাড়ি আটকা পড়ে। কর্মহীন হয়ে পড়েন শ্রমিকেরা। বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাঁরা কাজ করে আসছেন। একটি পক্ষ বন্দরের কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে নিতে বিভেদ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।

 

অন্যদিকে, বাংলাবান্ধা ইউনিয়নের তিরনই অফিস লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের সচিব শাকিল হোসেন বলেন, এখানে মূলত কাজের ধরন নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে লোড-আনলোডের কাজ করে আসছেন। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী পেলোডার গাড়ির মাধ্যমে পাথর লোড করার কাজ শুরু হলে অন্য পক্ষের শ্রমিকেরা বাধা দেন। তাঁদের দাবি, কুলি শ্রমিকদের কাজ ও পাথর লোডিংয়ের কাজ আলাদা। এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে তাঁদের সংগঠনের অনেক সাধারণ শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। বুধবার স্থানীয় নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আপাতত আগের মতোই কার্যক্রম চলবে বলে জানান তিনি।

 

পাথর আমদানিকারক আব্দুল আল মামুন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে এলসির মাধ্যমে পাথর আমদানি করা হয়। বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকলেও শ্রমিক সংগঠনগুলোর বিরোধের কারণে গত পাঁচ দিন ক্রাশিং করা পাথর লোড করা সম্ভব হয়নি। ফলে আমদানি করা পাথর আটকে থাকে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বুধবার বিরোধ নিরসনের উদ্যোগ নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু বলেন, দুই শ্রমিক সংগঠনের মধ্যে বিরোধের কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। দীর্ঘ আলোচনার পর আপাতত সমস্যার সমাধান হয়েছে। আটকে থাকা ট্রাক চলাচল শুরু করেছে। শ্রমিক সংগঠনগুলোর মধ্যে সৃষ্ট বিরোধের স্থায়ী সমাধানেও দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

 

আরও পড়ুন

সাংবাদিকদের ঐক্য-সংহতি জোরদারে বোদা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়

সাংবাদিকদের ঐক্য-সংহতি জোরদারে বোদা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

November 25, 2026
2
পঞ্চগড়ে সম্প্রীতির বার্তা নিয়ে ‘সবার জন্য বাংলাদেশ’
পঞ্চগড়

পঞ্চগড়ে সম্প্রীতির বার্তা নিয়ে ‘সবার জন্য বাংলাদেশ’

November 24, 2026
1
পঞ্চগড়ে লিগ্যাল এইডের বড় সাফল্য: একদিনেই মিটল ৭ বিরোধ
পঞ্চগড়

পঞ্চগড়ে লিগ্যাল এইডের বড় সাফল্য: একদিনেই মিটল ৭ বিরোধ

November 24, 2026
18
পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ: মিলবে ২০ লাখ টাকা
পঞ্চগড়

পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ: মিলবে ২০ লাখ টাকা

November 23, 2026
1
দেবীগঞ্জে সংস্কারের অভাবে ধুঁকছে খয়ের বাগান পুলিশ বক্স: দ্রুত চালুর আশ্বাস
পঞ্চগড়

দেবীগঞ্জে সংস্কারের অভাবে ধুঁকছে খয়ের বাগান পুলিশ বক্স: দ্রুত চালুর আশ্বাস

November 23, 2026
4
দেবীগঞ্জে সংস্কারের অভাবে বেহাল খয়ের বাগান পুলিশ ফাঁড়ি
পঞ্চগড়

দেবীগঞ্জে সংস্কারের অভাবে বেহাল খয়ের বাগান পুলিশ ফাঁড়ি

November 22, 2026
3

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
5
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In