পঞ্চগড়ের বোদা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য-সংহতি জোরদারের লক্ষ্যে নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের সংবাদদাতা হকিকুল ইসলাম। এতে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. দিলরেজা ফেরদৌস চিন্ময়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজের সংবাদদাতা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অবজারভারের সংবাদদাতা মো. নূর আলম পুলক, সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আশরাফুজ্জামান খোকন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আইনের চোখের সংবাদদাতা আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রভাতীর সংবাদদাতা নুরুল্লাহ, বাংলাদেশ সমাচারের সংবাদদাতা রাব্বি হাসান রাজ, দৈনিক কালবেলার সংবাদদাতা রাজু, বার্তা বিচিত্রার সংবাদদাতা আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিনুর ইসলাম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক লোকালয়ের সংবাদদাতা আশরাফুল ইসলাম, দৈনিক আমাদের পত্রিকার সংবাদদাতা নুর মোহাম্মদ, সাংবাদিক শাহজাহান প্রধান, আনসার শাহ ও আশরাফুল ইসলাম (বোদা সদর ইউপি) প্রমুখ।
সভায় প্রেসক্লাবের সার্বিক সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সাংবাদিকতার নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকরা পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বোদা উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।










