• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পঞ্চগড়

ডিসি কার্যালয়ে বিস্ফোরক আতঙ্ক, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় হলো আইইডি

পঞ্চগড় প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 20, 2026
in পঞ্চগড়
0
ডিসি কার্যালয়ে বিস্ফোরক আতঙ্ক, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় হলো আইইডি
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পঞ্চগড় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বর থেকে উদ্ধার হওয়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। নিষ্ক্রিয় করার পর বস্তুটির ধ্বংসাবশেষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগোযুক্ত আট দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে নিরাপদ স্থানে নিয়ে বিশেষজ্ঞ দলের সদস্যরা বস্তুটি নিষ্ক্রিয় করেন।

আরো পড়ুন

দেবীগঞ্জে সংস্কারের অভাবে বেহাল খয়ের বাগান পুলিশ ফাঁড়ি

দুই দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

এর আগে বৃহস্পতিবার সকাল ৬টার পর জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের পাশে লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পান কার্যালয়ের কর্মচারীরা। বিষয়টি জানাজানি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে এবং বস্তুটি নিরাপদ স্থানে সরিয়ে রাখে।

খবর পেয়ে এসআরবি-১৩-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরবর্তী সময়ে বস্তুটি নিষ্ক্রিয় করার জন্য রাজশাহী থেকে এসআরবির বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের ডাকা হয়। রাতে দলটি ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পর অভিযান চালিয়ে বস্তুটি নিষ্ক্রিয় করে।

এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদ বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া বস্তুটি তেমন ক্ষতিকর না হলেও এটি হাতে তৈরি একটি অপ্রচলিত বিস্ফোরক যন্ত্র ছিল। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বাংলানিউজকে বলেন, সকাল থেকেই বস্তুটিকে বোমাসদৃশ হিসেবে বিবেচনায় নিয়ে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। পরে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষা করে এটিকে আইইডি বলে নিশ্চিত করেন।

তিনি আরও জানান, বস্তুটির ধ্বংসাবশেষ থেকে একটি চিঠি বা স্মারকলিপি পাওয়া গেছে। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মুখে মাস্ক ও শরীরে চাদর জড়ানো এক ব্যক্তি ভোররাতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বস্তুটি রেখে যায়। তবে ওই ব্যক্তি কে এবং কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জেলা প্রশাসকের কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন

দেবীগঞ্জে সংস্কারের অভাবে বেহাল খয়ের বাগান পুলিশ ফাঁড়ি
পঞ্চগড়

দেবীগঞ্জে সংস্কারের অভাবে বেহাল খয়ের বাগান পুলিশ ফাঁড়ি

November 22, 2026
2
দুই দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পঞ্চগড়

দুই দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

November 19, 2026
2
পঞ্চগড়ে লিগ্যাল এইডের মধ্যস্থতায় একদিনে ৩ বিরোধের নিষ্পত্তি
পঞ্চগড়

পঞ্চগড়ে লিগ্যাল এইডের মধ্যস্থতায় একদিনে ৩ বিরোধের নিষ্পত্তি

November 18, 2026
3
নবীন সাংবাদিকদের দক্ষতা বাড়াতে দেবীগঞ্জ সংবাদের দিনব্যাপী কর্মশালা
পঞ্চগড়

নবীন সাংবাদিকদের দক্ষতা বাড়াতে দেবীগঞ্জ সংবাদের দিনব্যাপী কর্মশালা

November 15, 2026
3
পঞ্চগড়ে সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: সীমান্তের ৩০০ গজ ভেতরে মিলল ২৪ বোতল ভারতীয় মদ
পঞ্চগড়

পঞ্চগড়ে সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: সীমান্তের ৩০০ গজ ভেতরে মিলল ২৪ বোতল ভারতীয় মদ

November 14, 2026
3
পঞ্চগড়ে ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের
পঞ্চগড়

পঞ্চগড়ে ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের

November 14, 2026
4
Next Post
ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো চক্রের দুই মাস্টার এজেন্ট গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো চক্রের দুই মাস্টার এজেন্ট গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In