পটুয়াখালী দশমিনা উপজেলায় সংবাদ সম্মেলনে করে করে পাঁচ ইউনিয়নের গণঅধিকার পরিষদের কমিটি ঘোষনা করায় হয়।
মঙ্গলবার রাত ৯ ঘটিকার সময় উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষনা করে।
জানা যায়, গত রবিবার(১৫ নভেম্বর) রাত ১১ ঘটিকার সময় উপজেলার গনঅধিকার পরিষদের সভপতি আলতাফ হোসেন আকন
উপজেলার পাঁচ ইউনিয়নের গণঅধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি এক প্রেস ব্রিফিং মাধ্যমে প্রকাশ করেন। এই কমিটি প্রকাশ করার পর গণঅধিকার পরিষদের ইউনিয়ন ও উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্রহণযোগ্য কমিটি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। তারা প্রকাশ করেন আওয়ামীলীগ সময় কালে গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থক যে ভাবে হামলা, মামলা ও নির্যাতন করেছে তাদের বাদ দিয়ে উপজেলা কমিটি তাদের মনগড়া ও আত্নীয়দের নিয়ে কমিটি গঠন করা হয়। তারা এই কমিটি বাতিল করে ত্যাগিদের মূল্যায়ন করার দাবি করেন। মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত একটি গণঅধিকার উপজেলা প্যাডে পাঁচ ইউনিয়নের কমিটি বালিত করে একটি কাগজ তার ভেরিফাই আইডিতে প্রকাশ করলে গনঅধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আলোচনা সমলোচনার সৃষ্টি হয়।
এই কমিটি নিয়ে বিএনপি নেতারাও সামাজি যোগাযোগ মাধ্যমে আওয়ামীলীগ পূর্ণ বাস করার কমিটি বলে অবহিত করেন।
উপজেলা গণঅধিকার পরিষদের সভপতি ও সাধারণ সম্পাদক মঙ্গলবার রাত ৯ ঘটিকার সময় সংবাদ সম্মেলন করে ঐ পাঁচ ইউনিয়নের কমিটি সংশ্লিষ্ট ইউনিয়ের নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে কমিটির কাগজ তুলে দেন। দলের হয়ে দীর্ঘদিন নির্যাতন, জেল,জুলুম সৈহ্য করে দলের হয়ে কাজ করেছে তাদের সমন্বয়ে কমিটি দেওয়া হয়েছে। কোন পক্ষপাতিত্ব বা আত্নীয়করন করা হয়নি।
তিনি জানান উপজেলা কমিটির নির্দেশ ছাড়া দপ্তর সম্পাদক কমিটি বাতিল কারার ক্ষমতা রাখেনা। তার এই ঘটনায় বিষয় সাংগঠনিক ব্যাস্থা গ্রহন করা হবে।
নিভিন্ন ইউনিয়ন থেকে আসা নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, গণঅধিকার পরিষদের পাঁচ ইউনিয়নের গণঅধিকার পরিষদের কমিটি স্বচ্ছতার সাথে হয়েছে। আমরা গণঅধিকার পরিষদের সভাপতি, মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব সততার,নিষ্ঠা ও সাংগঠনিক নিয়ম মেনে পালন করবো।









