• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে সাপে কাটা রোগী চিকিৎসায় সুস্থ: প্রশংসায় ভাসছেন চিকিৎসকরা

উত্তম গোলদার, মির্জাগঞ্জ

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 15, 2026
in পটুয়াখালী, মির্জাগঞ্জ
0
মির্জাগঞ্জে সাপে কাটা রোগী চিকিৎসায় সুস্থ: প্রশংসায় ভাসছেন চিকিৎসকরা
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় আগে সাপে কাটলে অনেকে ওঝার শরণাপন্ন হতেন। ভরসা করতেন ওঝার ঝাড়ফুঁক ও তাবিজ-কবচে। তবে পরিস্থিতি এখন অনেক বদলে গেছে। মানুষ এখন বিজ্ঞানসম্মত চিকিৎসায় ভরসা রাখছেন। সাপে কাটার পর আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

আরো পড়ুন

পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল

গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

গত শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের সেকান্দার মৃধা (৬০) সাপের কামড়ে আহত হয়ে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসা শেষে তিনি বর্তমানে হাসপাতালে সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।

 

তাঁরা জানান, শুক্রবার সকালে গরুর জন্য খড়ের গাদা থেকে খড় আনতে গেলে সেকান্দার মৃধা তাঁর ডান পায়ে সাপের কামড় অনুভব করেন। পরে তাঁকে দ্রুত মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

সাপে কাটা রোগী সুস্থ হওয়ায় গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিকিৎসকদের প্রশংসা করছেন অনেকে। এতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। সাপে কাটলে গ্রামের মানুষ এখন ওঝার পরিবর্তে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় গভীর বনজঙ্গলের দিকে মানুষের আনাগোনা ও বসতি কম ছিল। সাপে কাটার ঘটনাও তুলনামূলক কম ঘটত। হঠাৎ দু-একজনকে সাপে কেটেছে—এমন খবর শোনা যেত। তখন রোগীকে হাসপাতালে না নিয়ে ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করানো হতো। এসব ক্ষেত্রে বিষধর সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের অনেকেই মারা যেতেন। তারপরও মানুষ ঝাড়ফুঁকের ওপরই ভরসা রাখতেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

সাপে কাটা রোগীর চিকিৎসাসেবাও তখনকার সময়ে এখনকার মতো সহজলভ্য ছিল না। সাপে কাটলে হাসপাতালে চিকিৎসা নেওয়া যায়, এমন ধারণাও অনেকের ছিল না। অনেকেই মনে করতেন, ওঝার মাধ্যমে শরীর থেকে সাপের বিষ নামানোই রোগীকে বাঁচানোর একমাত্র উপায়। তবে পরিস্থিতি এখন বদলেছে। মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। বর্তমানে কাউকে সাপে কাটলে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে। সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন আক্রান্ত ব্যক্তিরা। তবে বিভিন্ন সময়ে সাপের কামড়ে মৃত্যুর খবরও পাওয়া যায়।

 

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এইচ. এম. আশরাফ-উল-মাসুদ বলেন, ‘সাপে কাটা রোগী হাসপাতালে এলে আমরা দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখতে এবং রাতে বাইরে বের হলে সঙ্গে আলো রাখতে মানুষকে সচেতন করা হচ্ছে। সাপ আক্রান্ত না হলে সাধারণত কামড় দেয় না। তাই অযথা ভয় না পেয়ে সাপে কাটলে ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে দ্রুত উপজেলা অথবা জেলা সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. উমর ফারুক জাবির বলেন, ‘আগে সাপে কাটলে মানুষ ওঝার কাছে যেতেন, ঝাড়ফুঁক করাতেন। এখন মানুষ অনেক সচেতন হয়েছেন। সাপে কাটলে হাসপাতালে চলে আসেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও প্রশিক্ষিত। তাঁরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আমরা সব সময় চেষ্টা করি, যেন একজন রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সাপে কাটা রোগীর চিকিৎসায় আমাদের পক্ষ থেকে কোনো ত্রুটি রাখা হয়নি।’

 

তিনি আরও বলেন, ‘সাপের কামড়ের পর অনেক ক্ষেত্রে বিষ শরীরে প্রবেশ না-ও করতে পারে। আবার কখনো কামড়ের হালকা চিহ্ন থাকে। তবে প্রয়োজন হলে অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে। তাই সবাইকে সচেতন হতে হবে। সাপে কামড়ালে ওঝা কিংবা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নিতে হবে।’

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ভর্তি হওয়া রোগীকে চিকিৎসকরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন। বর্তমানে রোগী সুস্থ আছেন। দুই থেকে তিন দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।

 

তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে এ বিষয়ে প্রচার হলে মানুষ আরও সচেতন হবেন। গ্রামের মানুষ যেন ওঝা বা ফকিরের কাছে না গিয়ে হাসপাতালে এসে চিকিৎসা নেন, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’

আরও পড়ুন

পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল
পটুয়াখালী

পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল

November 22, 2026
1
গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ
গলাচিপা

গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

November 22, 2026
2
দশমিনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত ৩ ‎অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা
পটুয়াখালী

দশমিনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত ৩ ‎অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা

November 22, 2026
7
পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে আতিকুর রহমান সভাপতি, লোকমান সহ-সভাপতি
পটুয়াখালী

পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে আতিকুর রহমান সভাপতি, লোকমান সহ-সভাপতি

November 22, 2026
9
গলাচিপায় শিক্ষক স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান
গলাচিপা

গলাচিপায় শিক্ষক স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান

November 21, 2026
4
দশমিনায় ঘূর্ণিঝড়ের প্রভাবে টিপটিপ বৃষ্টি: আমন ধান নিয়ে শঙ্কিত কৃষকরা
দশমিনা

দশমিনায় ঘূর্ণিঝড়ের প্রভাবে টিপটিপ বৃষ্টি: আমন ধান নিয়ে শঙ্কিত কৃষকরা

November 21, 2026
4
Next Post
আমতলী এলজিইডি’র হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন

আমতলী এলজিইডি'র হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In