• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী মির্জাগঞ্জ

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসা

উত্তম গোলদার, মির্জাগঞ্জ

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 13, 2026
in মির্জাগঞ্জ
0
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসা

oplus_0

0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

উপজেলায় আগে সাপে কাটলে অনেকে ওঝার শরণাপন্ন হতেন। ভরসা করতেন ওঝার ঝাড়ফুঁক ও তাবিজকবচে। তবে পরিস্থিতি এখন অনেক বদলে গেছে। এখন মানুষ বিজ্ঞানসম্মত চিকিৎসায় ভরসা রাখছেন। সাপে কাটার পর আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল দশটার দিকে পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের সেকান্দার মৃধা (৬০) সাপের কামড়ে আহত হয়ে

 

আরো পড়ুন

মির্জাগঞ্জে সাপে কাটা রোগী চিকিৎসায় সুস্থ: প্রশংসায় ভাসছেন চিকিৎসকরা

মির্জাগঞ্জে স্কুলছাত্রী যুথি হত্যার ঘটনায় মামলা: প্রেমিকসহ আটক ৩

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তিনি বেডে সুস্থ আছেন বলে জানান তার স্বজনরা। তারা আরো জানান,শুক্রবার সকালে গরুর জন্য খড়ের গাদা থেকে খড়ি আনতে গেলে সেকান্দার মৃধার ডান পায়ে সাপে কামড় দেয়ার অনুভব করেন। তারা দ্রুত তাকে মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং চিকিৎসা শেষে ভর্তি করান।

 

স্থানীয় সূত্রে জানা যায়,

 

একসময় গভীর বনজঙ্গলের দিকে মানুষের আনাগোনা ও বসতি কম ছিল। সাপে কাটার ঘটনা কম ছিল। হঠাৎ দু–একজনকে সাপে কেটেছে শোনা গেছে। তখন রোগীকে হাসপাতালে না নিয়ে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হতো। এসব ক্ষেত্রে বিষধর সাপের ছোবলে আক্রান্ত ব্যক্তি প্রায়ই মারা গেছেন। তারপরও মানুষ ঝাড়ফুঁকেই ভরসা রেখেছেন। সাপে কাটা রোগীর চিকিৎসাসেবাও এখনকার মতো সহজলভ্য ছিল না। সাপে কাটা রোগীর যে হাসপাতালে চিকিৎসা হয়, এই ধারণাও অনেকের ছিল না। অনেকেই মনে করতেন ওঝা দিয়ে শরীর থেকে সাপের বিষ নামানোই রোগীকে বাঁচানোর একমাত্র উপায়। কিন্তু পরিস্থিতি এখন বদলেছে, মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। বর্তমানে কাউকে সাপে কাটলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠছে। তবে সাপে কাটায় বিভিন্ন সময়ে মৃত্যুর খবরও পাওয়া যায়।

 

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ডাঃ এইচ, এম, আশরাফ-উল-মাসুদ বলেন, সাপে কাটা রোগী হাসপাতালে আসলে আমার দ্রুত চিকিৎসা দেয়ার চেষ্টা করি।

 

বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখতে ও রাতের বেলা বের হলে সঙ্গে আলো রাখতে বলা হচ্ছে বলে সচেতন করছি। সাপ আক্রান্ত না হলে কামড় দেয় না। তাই অযথা ভয় না পেয়ে সাপে কাটলে ঝাড়ফুঁক না দিয়ে দ্রুত উপজেলা অথবা জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ উমর ফারুক জাবির বলেন,

 

আগে সাপে কাটলে মানুষ ওঝার কাছে যেত, ঝাড়ফুঁক করাত। এখন মানুষ সচেতন হয়েছে। হাসপাতালে চলে আসে। চিকিৎসা কর্মকর্তারাও প্রশিক্ষিত, আন্তরিকতার সঙ্গে তাঁরাও কাজ করছেন। আমরা সর্বত্র চেষ্টা করি যাতে একটা রোগী তারাতাড়ি সুস্থ হয়। সাপে কাটা রোগীকে আমাদের চেষ্টায় কোন ত্রুটি করিনি। এখন সাপে কাটা রোগী সুস্থ আছেন এবং দুই-তিনদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাকে ছেড়ে দেয়া হবে। তিনি আরো বলেন,

 

বিষধর সাপ ব্যাঙ বা কোনো কিছু খাওয়ার পর কামড় দিলে তেমন বিষ ছড়ায় না। এ ছাড়া অনেক সময় কামড়ের হালকা ছাপ পড়ে। তারপরও ‘অ্যান্টি ভেনম’ দেওয়া লাগলে আমাদের প্রস্তুতি আছে।’তাই সবাইকে সচেতন হতে হবে এবং সাপে কাটা আহত রোগীকে ওঝা কিংবা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে ও চিকিৎসা নিতে হবে।

আরও পড়ুন

মির্জাগঞ্জে সাপে কাটা রোগী চিকিৎসায় সুস্থ: প্রশংসায় ভাসছেন চিকিৎসকরা
পটুয়াখালী

মির্জাগঞ্জে সাপে কাটা রোগী চিকিৎসায় সুস্থ: প্রশংসায় ভাসছেন চিকিৎসকরা

November 15, 2026
11
মির্জাগঞ্জে স্কুলছাত্রী যুথি হত্যার ঘটনায় মামলা: প্রেমিকসহ আটক ৩
পটুয়াখালী

মির্জাগঞ্জে স্কুলছাত্রী যুথি হত্যার ঘটনায় মামলা: প্রেমিকসহ আটক ৩

November 6, 2026
19
মির্জাগঞ্জে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ: দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
পটুয়াখালী

মির্জাগঞ্জে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ: দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

November 5, 2026
7
পটুয়াখালীতে আট শিক্ষক মিলেও পাস করাতে পারেননি একমাত্র শিক্ষার্থীকে
পটুয়াখালী

পটুয়াখালীতে আট শিক্ষক মিলেও পাস করাতে পারেননি একমাত্র শিক্ষার্থীকে

October 31, 2026
334
মির্জাগঞ্জে শারদীয় দুর্গোৎসব পরবর্তী হিন্দুসম্প্রদায়ের সাথে মতবিনিময়
পটুয়াখালী

মির্জাগঞ্জে শারদীয় দুর্গোৎসব পরবর্তী হিন্দুসম্প্রদায়ের সাথে মতবিনিময়

October 29, 2026
9
সংবাদ প্রকাশের পর মির্জাগঞ্জে ব্রীজের কাজ সম্পন্ন
পটুয়াখালী

সংবাদ প্রকাশের পর মির্জাগঞ্জে ব্রীজের কাজ সম্পন্ন

October 13, 2026
17
Next Post
কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In