পটুয়াখালীর মির্জাগঞ্জের রানীপুর সরকরি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে রানীপুর খালের উপর গত ১০ বছর ধরে ভেঙ্গে থাকা ব্রীজ সংস্কার করা হয়েছে। যোগযোগে এক নতুন মাত্র যোগ হয়েছে এই প্রত্যন্ত এলাকায়। দৈনিক প্রত্রিকায় সংবাদ প্রকাশ হলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেঙে পড়া ব্রীজের ছবি দেখে কৃর্তপক্ষের নজর পরে। ইতি মধ্যে আয়রন ব্রীজের কাজ শেষ হয়েছে এবং জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সূত্রে জানা যায়, সংবাদ প্রকাশের পরে স্থাণীয় দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ থেকে আয়রন ব্রীজটি নির্মানের উদ্যোগে নেয়া হয়। গত দু’মাস ধরে কাজ করে এখন চলাচলের জন্য উন্মুক্ত। ব্রীজটি দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় স্থাণীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
স্থাণীয়রা জানান, দেউলী সুবিদখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রানীপুর খালের উপর গত ১০ বছর ধরে ভেঙ্গে পড়েছিলো ব্রীজটি। স্থানীয়রা একাধিকার বিভিন্ন দপ্তরের যোগাযোগ করেও সমাধান করেত পারেনি। সংবাদ প্রকাশের পর একটি বেসরকারি সংস্থাও ব্রীজের কাজ করার আশ্বাসও দিয়েছিলেণ। পরে স্থাণীয় সরকার ব্রীজের কাজ শুরু করেন এবং কাজ শেষে জনমনে আস্থা ফিরেছে। দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম,এ জলিলুর তালুকদার বলেন, রানীপুর খালের উপর গুরুত্বপূর্ন ব্রীজটি প্রায় ১০ বছর ধরে ভেঙ্গে পরেছিলা। এ বিষয় সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাঙ্গা ব্রীজের খরব দেখতে পাই। এরপর থেকে ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় ব্রীজের কাজ সম্পন্ন করা হয়েছে।
#









