পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের (সিন্ডিকেট) ৫৯তম সভা আজ ১৩ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ শিল্প ও শিক্ষা গবেষণা পরিষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. আবদুল হান্নান ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রিজেন্ট বোর্ডের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোছা. রোখছানা বেগম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়া, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান, বেসিক সায়েন্স বিভাগের অধ্যাপক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, এফসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান চৌধুরী, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মতিউর রহমান এবং সভার সচিব ও পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।










