• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, November 23, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

পবিপ্রবির একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক

গণদাবী রিপোর্ট:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 12, 2026
in সারাদেশ
0
পবিপ্রবির একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান হিসেবে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক। গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

 

আরো পড়ুন

নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পিতার ইন্তেকাল: দুয়াইর গ্রামে শোকের ছায়া

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাককে পরবর্তী তিন বছরের জন্য একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

 

নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “বিভাগের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করাই আমার লক্ষ্য। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতায় একটি উন্নত, গবেষণানির্ভর ও শিক্ষার্থীবান্ধব একাডেমিক পরিবেশ গড়ে তুলতে চাই। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর একুয়াকালচার গবেষণা, জলজসম্পদের টেকসই ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দেব।”

অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজে স্নাতক, একুয়াকালচারে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ধানক্ষেতে মাছ ও চিংড়ির সমন্বিত চাষ, উৎপাদনশীলতা, পুষ্টি উপাদানের প্রবাহ এবং জলজ পরিবেশের ওপর এর প্রভাব ছিল তাঁর পিএইচডি গবেষণার বিষয়।

২০১৫ সালে পবিপ্রবিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। ২০২০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২৪ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। এর আগে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত মৎস্য অধিদপ্তরের উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

একুয়াকালচার, জলজ প্রাণীর স্বাস্থ্য, মাছ ও চিংড়ির উৎপাদন ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল মৎস্যচাষ তাঁর গবেষণার অন্যতম ক্ষেত্র। জার্মানির ডয়েচে ফোরশুংসমাইনশাফটের (DFG) অর্থায়নে ইউনিভার্সিটি অব হোহেনহাইমের সঙ্গে সমন্বিত ধান-মাছ-চিংড়ি চাষ গবেষণায় গবেষণা ফেলো হিসেবে কাজ করেছেন তিনি। ডেনমার্কের ড্যানিডা (DANIDA) অর্থায়নে পবিপ্রবি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের যৌথ গবেষণা প্রকল্পেও প্রধান গবেষক ও টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল চিংড়ি চাষ, এশিয়ান সিবাস উৎপাদন, গলদা চিংড়িতে ভারী ধাতুর উপস্থিতি এবং মাছের খামারে অ্যান্টিবায়োটিক ও আর্সেনিক শনাক্তকরণ নিয়েও তাঁর গবেষণা রয়েছে। এ পর্যন্ত ২৫ জন এমএস ও ২৭ জন স্নাতক শিক্ষার্থীর গবেষণা তত্ত্বাবধান করেছেন তিনি। ২০২৪ সালে ডেনমার্কের কোপেনহেগেনে ওয়ার্ল্ড একুয়াকালচার সোসাইটির আন্তর্জাতিক সম্মেলনেও অংশ নেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক প্রকল্প পরিচালনার অভিজ্ঞতা পবিপ্রবির একুয়াকালচার বিভাগের একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। বিশেষ করে উপকূলীয় মৎস্যসম্পদের টেকসই ব্যবহার, আধুনিক চাষপ্রযুক্তির সম্প্রসারণ এবং দক্ষ গবেষক তৈরিতে বিভাগটি আরও কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুন

নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত
সারাদেশ

নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

November 23, 2026
1
বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পিতার ইন্তেকাল: দুয়াইর গ্রামে শোকের ছায়া
সারাদেশ

বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পিতার ইন্তেকাল: দুয়াইর গ্রামে শোকের ছায়া

November 22, 2026
18
নাগেশ্বরীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারে ৩৬ লাখ টাকার সরকারি বরাদ্দের চিঠি
সারাদেশ

নাগেশ্বরীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারে ৩৬ লাখ টাকার সরকারি বরাদ্দের চিঠি

November 18, 2026
6
সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স ট্রেনিং বাতিলের দাবিতে নাগরপুরে মানববন্ধন 
সারাদেশ

সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স ট্রেনিং বাতিলের দাবিতে নাগরপুরে মানববন্ধন 

November 18, 2026
5
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার: নতুন করে মোতায়েন ১০ প্লাটুন বিজিবি
সারাদেশ

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার: নতুন করে মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

November 17, 2026
4
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ইঞ্জিনে ডাকাতি: কুপিয়ে জখম দুই চালক
সারাদেশ

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ইঞ্জিনে ডাকাতি: কুপিয়ে জখম দুই চালক

November 17, 2026
3
Next Post
পটুয়াখালীতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের সক্ষমতা উন্নয়ন কর্মশালা

পটুয়াখালীতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের সক্ষমতা উন্নয়ন কর্মশালা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
4
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In