তিনি আরও জানান, স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য খাইরুল প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন। বিভিন্ন সময় গালাগাল করতেন। সর্বশেষ শনিবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চান খাইরুল। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হন তিনি। রাতের খাবার না খেয়ে ঘুমাতে যান। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।
রোববার সকালে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে খাইরুল ঘরের দরজা বন্ধ করে দেন। বিকেলে ফিরে এসে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁকে ঘরের রুয়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরিবারের ভাষ্য অনুযায়ী, গোয়ালঘর থেকে দড়ি এনে খাইরুল আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।








