• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 8, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে ভালো মানুষ হতে হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

বাউফল সংবাদদাতা:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 8, 2026
in পটুয়াখালী, বাউফল
0
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে ভালো মানুষ হতে হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও আদর্শ বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের সৎ, যোগ্য, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, ‘ইসলামী ছাত্রশিবির সৎ, চরিত্রবান ও নৈতিকতাসম্পন্ন মানুষ গড়ার একটি বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ভূমিকা পালন করছে। ছাত্রশিবির কাউকে শুধু শিবির করতে বলে না; বরং একজন ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করে। আজ কেউ সৎ, চরিত্রবান ও আদর্শবান হলে মানুষ বলে, এরা জামায়াত-শিবিরের লোক।’

আরো পড়ুন

কলাপাড়ায় বাবার কাছে মাদক সেবনের টাকা না পেয়ে ছেলের আত্মহত্যা

বাউফলে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম সমবায় দিবস উদযাপন

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাউফলের ৫২ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী এইচএসসি ও আলিম পরীক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

ড. শফিকুল ইসলাম মাসুদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একজন মানুষ একই সঙ্গে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী কিংবা সব বিষয়ে সফল হতে পারে না। তবে জীবনের প্রকৃত সফলতা হলো একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। শিক্ষার মাধ্যমে আল্লাহকে চেনা, তাঁর নির্দেশনা মেনে চলা এবং মানবিক ও নৈতিক গুণাবলি অর্জন করাই প্রকৃত সাফল্য।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের হাতে শুধু রজনীগন্ধা ফুল ও সামান্য মূল্যের একটি ক্রেস্ট তুলে দিচ্ছে না; বরং তাদের কাঁধে ভবিষ্যতে দেশ পরিচালনার বিশাল দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিচ্ছে। একজন পেশাদার ডাকাত কয়েক লাখ টাকা লুট করতে পারে, কিন্তু একজন শিক্ষিত মানুষ যখন বিবেকের বিচ্যুতি ঘটান, তখন তাঁর কলমের মাধ্যমে দেশের কোটি কোটি টাকার ক্ষতি হতে পারে। তাই চোর-ডাকাত যেমন দেশের জন্য সমস্যা, তেমনি বিবেকহীন শিক্ষিত মানুষও জাতির জন্য বড় হুমকি। চরিত্রহীন মেধা ও দক্ষতা ভয়ংকর হয়ে উঠতে পারে।

ড. মাসুদ বলেন, দেশে ডাক্তার, প্রকৌশলী, আলেম কিংবা আইনজীবীর অভাব নেই; অভাব রয়েছে সৎ ও আদর্শবান মানুষের। ইসলামী ছাত্রশিবির সৎ, চরিত্রবান ও দক্ষ নেতৃত্ব তৈরিতে কাজ করছে। এমন মানুষ তৈরি করতে হবে, যারা দুনিয়ায় কল্যাণকর ভূমিকা রাখবে এবং পরকালীন মুক্তির পথ অনুসরণ করবে।

রাজনীতি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের রাজনীতি করতেই হবে এমন নয়, তবে রাজনীতি সম্পর্কে সচেতন থাকতে হবে। রাজনীতির নামে যেন আর কোনো খারাপ দৃষ্টান্ত তৈরি না হয়, দুর্নীতির কারণে বাংলাদেশকে আবারও বিশ্বে লজ্জিত হতে না হয় এবং মা-বোনদের সম্মান ও নিরাপত্তা যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে তরুণ প্রজন্মকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শুধু বাউফলের মর্যাদা বাড়াবে না; বরং বিশ্বদরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানোর যোগ্যতা অর্জন করবে। এ জন্য নিজেদের জ্ঞান, মেধা ও নৈতিকতাকে কাজে লাগিয়ে বিশ্বমানের নেতৃত্ব গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে ইসলামী ছাত্রশিবির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম এবং ধানদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. হাবিবুল্লাহ। এ সময় উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আব্দুল্লাহসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কলাপাড়ায় বাবার কাছে মাদক সেবনের টাকা না পেয়ে ছেলের আত্মহত্যা
কলাপাড়া

কলাপাড়ায় বাবার কাছে মাদক সেবনের টাকা না পেয়ে ছেলের আত্মহত্যা

November 8, 2026
1
বাউফলে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম সমবায় দিবস উদযাপন
পটুয়াখালী

বাউফলে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম সমবায় দিবস উদযাপন

November 8, 2026
1
বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলা: শহরে উত্তেজনা
পটুয়াখালী

বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলা: শহরে উত্তেজনা

November 8, 2026
7
নেতারা বিদেশে: কর্মীদের উসকানি দেওয়া হচ্ছে….নুরুল হক নুর
পটুয়াখালী

নেতারা বিদেশে: কর্মীদের উসকানি দেওয়া হচ্ছে….নুরুল হক নুর

November 8, 2026
2
দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যশোরের ব্যক্তি গ্রেপ্তার
দুমকি

দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যশোরের ব্যক্তি গ্রেপ্তার

November 8, 2026
5
উদারতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনার সঙ্গে ভার্চ্যুয়ালি যোগাযোগ করছেন: নুরুল হক নুর
গলাচিপা

উদারতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনার সঙ্গে ভার্চ্যুয়ালি যোগাযোগ করছেন: নুরুল হক নুর

November 8, 2026
5
Next Post
দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যশোরের ব্যক্তি গ্রেপ্তার

দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যশোরের ব্যক্তি গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
11
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In