• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 31, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পঞ্চগড়

কালীগঞ্জ হাটে ছয় মাসে অতিরিক্ত আদায় ৫ থেকে ৭ লাখ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৫ হাজার

পঞ্চগড় প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 31, 2026
in পঞ্চগড়
0
কালীগঞ্জ হাটে ছয় মাসে অতিরিক্ত আদায় ৫ থেকে ৭ লাখ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৫ হাজার
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পশুর হাটে গত ছয় মাসে সরকার নির্ধারিত টোলের চেয়ে আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকা বেশি আদায়ের অভিযোগ উঠেছে। এ অভিযোগে প্রশাসন অভিযান চালালেও অতিরিক্ত টোল আদায়ের দায়ে নয়, বরং হাটে টোলের মূল্যতালিকা প্রদর্শন না করায় ইজারাদারের প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

আরো পড়ুন

দেবীগঞ্জে ভূমি অফিস কর্মচারীর বিয়ের দাবি ঘিরে তোলপাড়

পঞ্চগড়ে ফ্যামিলি কার্ড নিয়ে বড় ঘোষণা দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টোল আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে ছাগলপ্রতি নির্ধারিত ১৫০ টাকা করেই টোল আদায় করা হয়। এ সময় হাটে টোলের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারায় ইজারাদারের প্রতিনিধি এরশাদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

 

এর আগে গত ২৭ অক্টোবর কালীগঞ্জ হাটে ছাগলপ্রতি সরকারি নির্ধারিত ১৫০ টাকার পরিবর্তে ২৫০ টাকা আদায়ের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ছাগলপ্রতি ১০০ টাকা অতিরিক্ত আদায়ের পাশাপাশি বিক্রেতাদের কাছ থেকে ২০ টাকা করে ‘চাঁদা’ নেওয়ার অভিযোগও উঠে আসে।

 

 

এদিকে হাট সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি হাটে গড়ে ১০০ থেকে ১৫০টি ছাগল কেনাবেচা হয়। সপ্তাহে দুই দিন হাট বসায় মাসে মোট আটটি হাটে গড়ে ৮০০ থেকে ১ হাজার ২০০টি ছাগল কেনাবেচা হয়। সে হিসাবে ছাগলপ্রতি ১০০ টাকা অতিরিক্ত আদায় করা হলে মাসে আনুমানিক ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা আদায়ের হিসাব দাঁড়ায়। বিগত ছয় মাসে এর পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ৮০ হাজার থেকে ৭ লাখ ২০ হাজার টাকা।

 

 

প্রতি হাটে গড়ে ১০০টি ছাগল কেনাবেচার হিসাব ধরলেও ছয় মাসে অতিরিক্ত আদায়ের পরিমাণ দাঁড়ায় আনুমানিক ৪ লাখ ৮০ হাজার টাকা।

 

 

এর বিপরীতে ভ্রাম্যমাণ আদালতে শুধু মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়েছে মাত্র ৫ হাজার টাকা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা- সমালোচনা চলছে।

 

 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া বলেন, ‘আমরা হাটে যাওয়ার পর অনেকে অভিযোগ করেন, নির্ধারিত হারের চেয়ে বেশি টোল নেওয়া হয়। তবে আমরা সেখানে থাকা অবস্থায় ছাগলপ্রতি ১৫০ টাকা করেই টোল আদায় করা হয়েছে। হাটে টোলের নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারায় ইজারাদারের প্রতিনিধি এরশাদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

 

 

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে প্রশাসনের লোকজন চলে আসার কিছুক্ষণ পরই পুনরায় ছাগলপ্রতি ২৫০ টাকা হারে টোল আদায় শুরু করেন ইজারাদারের প্রতিনিধি।

 

 

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন, ‘যেহেতু আজ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে, সেহেতু আগামীকাল হাটের ইজারাদারকে নোটিশ দেওয়া হবে। তাঁদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হবে। তাঁরা যদি পুনরায় একই অপরাধ করেন, তাহলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

উল্লেখ্য, ১৪৩৩ বাংলা সনে আয়কর ও ভ্যাটসহ ৩১ লাখ ২৫ হাজার টাকায় কালীগঞ্জ হাট ইজারা দেওয়া হয়েছে। হাটটির ইজারা পান তৎকালীন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী। গত ২ অক্টোবর তাঁর মৃত্যু হলে বর্তমানে তাঁর জামাতা এরশাদ হাটটি পরিচালনা করছেন।

 

আরও পড়ুন

দেবীগঞ্জে ভূমি অফিস কর্মচারীর বিয়ের দাবি ঘিরে তোলপাড়
পঞ্চগড়

দেবীগঞ্জে ভূমি অফিস কর্মচারীর বিয়ের দাবি ঘিরে তোলপাড়

October 31, 2026
1
পঞ্চগড়ে ফ্যামিলি কার্ড নিয়ে বড় ঘোষণা দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়

পঞ্চগড়ে ফ্যামিলি কার্ড নিয়ে বড় ঘোষণা দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 30, 2026
3
নীল আকাশে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা: সৌন্দর্যে মুগ্ধ পঞ্চগড়বাসী
পঞ্চগড়

নীল আকাশে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা: সৌন্দর্যে মুগ্ধ পঞ্চগড়বাসী

October 29, 2026
1
আটোয়ারীতে লাউ চাষে ধস: লোকসানের বোঝা মাথায় বাগান কাটছেন কৃষক
পঞ্চগড়

আটোয়ারীতে লাউ চাষে ধস: লোকসানের বোঝা মাথায় বাগান কাটছেন কৃষক

October 23, 2026
3
বালাইনাশক স্প্রের পর নষ্ট করলাখেত: ক্ষতিপূরণ চান দিশেহারা কৃষক
পঞ্চগড়

বালাইনাশক স্প্রের পর নষ্ট করলাখেত: ক্ষতিপূরণ চান দিশেহারা কৃষক

October 23, 2026
3
দেবীগঞ্জে সিজদায় থাকা অবস্থায় মসজিদেই মৃত্যু জামায়াত কর্মীর
দেবীগঞ্জ

দেবীগঞ্জে সিজদায় থাকা অবস্থায় মসজিদেই মৃত্যু জামায়াত কর্মীর

October 20, 2026
3
Next Post
দেবীগঞ্জে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ইজারাদারের প্রতিনিধিকে ৬০ হাজার টাকা জরিমানা

দেবীগঞ্জে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ইজারাদারের প্রতিনিধিকে ৬০ হাজার টাকা জরিমানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
9
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In