• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 31, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পঞ্চগড়

দেবীগঞ্জে ভূমি অফিস কর্মচারীর বিয়ের দাবি ঘিরে তোলপাড়

পঞ্চগড় প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 31, 2026
in পঞ্চগড়
0
দেবীগঞ্জে ভূমি অফিস কর্মচারীর বিয়ের দাবি ঘিরে তোলপাড়
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পঞ্চগড়ের দেবীগঞ্জে তিন সন্তানের জননীকে নিজের স্ত্রী দাবি করে আলোচনার জন্ম দিয়েছেন উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক সফিকুল ইসলাম। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই নারীর আগের স্বামী বেলাল হোসেনের সঙ্গে সফিকুল ইসলামের বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বেলাল হোসেন।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার দেবীডুবা ইউনিয়নের খুটামারা এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন

পঞ্চগড়ে ফ্যামিলি কার্ড নিয়ে বড় ঘোষণা দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

নীল আকাশে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা: সৌন্দর্যে মুগ্ধ পঞ্চগড়বাসী

স্থানীয় বাসিন্দারা জানান, সফিকুল ইসলাম প্রায়ই খুটামারা এলাকায় আছিম উদ্দিনের বাড়িতে যাতায়াত করতেন। তবে ওই পরিবারের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি আগে প্রতিবেশীদের জানা ছিল না। বুধবার বিকেলে তিনি ওই বাড়িতে গেলে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় সফিকুল ইসলাম আছিম উদ্দিনকে নিজের শ্বশুর এবং তার মেয়ে আঞ্জুয়া বেগমকে স্ত্রী হিসেবে পরিচয় দেন।

স্থানীয়দের দাবি, আঞ্জুয়া বেগমের স্বামী হিসেবে তারা দেবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবা সবুজপাড়া এলাকার বেলাল হোসেনকে চেনেন। তাদের জানা মতে, প্রায় ২৫ বছর আগে পারিবারিকভাবে বেলাল ও আঞ্জুয়ার বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। বড় মেয়ের বিয়েও দিয়েছেন তারা।

স্থানীয়দের প্রশ্নের মুখে আঞ্জুয়া বেগম জানান, তিনি আগের স্বামীকে তালাক দিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তালাকের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ডাকযোগে আগের স্বামীর ঠিকানায় তালাকের কাগজ পাঠিয়েছেন বলে দাবি করেন তিনি।

এদিকে সফিকুল ইসলামের প্রথম স্ত্রী নিলুফা ইয়াসমীনের সঙ্গে তার সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সফিকুলের দ্বিতীয় বিয়ের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।

বেলাল হোসেন অভিযোগ করেন, তার স্ত্রীকে ফুসলিয়ে সফিকুল ইসলাম পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। প্রায় তিন মাস আগে তার স্ত্রী বাবার বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন। বুধবার হঠাৎ করে সফিকুলের সঙ্গে স্ত্রীর বিয়ের দাবির বিষয়টি জানতে পারেন তিনি। স্ত্রীর তালাকের কোনো কাগজপত্রও হাতে পাননি বলে দাবি করেন বেলাল। এ ঘটনায় তিনি দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অন্যদিকে সফিকুল ইসলাম বলেন, তার শ্বশুর ফোন করে দেখা করতে বলায় তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। ইসলামি শরিয়াহ মেনে তারা বিয়ে করেছেন দাবি করে তিনি বলেন, তাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নেই।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তবে বিয়ে ও তালাকের বিষয়টি সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

আরও পড়ুন

পঞ্চগড়ে ফ্যামিলি কার্ড নিয়ে বড় ঘোষণা দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়

পঞ্চগড়ে ফ্যামিলি কার্ড নিয়ে বড় ঘোষণা দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 30, 2026
3
নীল আকাশে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা: সৌন্দর্যে মুগ্ধ পঞ্চগড়বাসী
পঞ্চগড়

নীল আকাশে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা: সৌন্দর্যে মুগ্ধ পঞ্চগড়বাসী

October 29, 2026
1
আটোয়ারীতে লাউ চাষে ধস: লোকসানের বোঝা মাথায় বাগান কাটছেন কৃষক
পঞ্চগড়

আটোয়ারীতে লাউ চাষে ধস: লোকসানের বোঝা মাথায় বাগান কাটছেন কৃষক

October 23, 2026
3
বালাইনাশক স্প্রের পর নষ্ট করলাখেত: ক্ষতিপূরণ চান দিশেহারা কৃষক
পঞ্চগড়

বালাইনাশক স্প্রের পর নষ্ট করলাখেত: ক্ষতিপূরণ চান দিশেহারা কৃষক

October 23, 2026
3
দেবীগঞ্জে সিজদায় থাকা অবস্থায় মসজিদেই মৃত্যু জামায়াত কর্মীর
দেবীগঞ্জ

দেবীগঞ্জে সিজদায় থাকা অবস্থায় মসজিদেই মৃত্যু জামায়াত কর্মীর

October 20, 2026
3
দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর, যাত্রী চলাচল স্বাভাবিক
পঞ্চগড়

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর, যাত্রী চলাচল স্বাভাবিক

October 17, 2026
5

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
9
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In