কলাপাড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা যুবদল আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো: হারুন-অর-রশীদ। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।
প্রধান বক্তা ছিলেন,কলাপাড়া পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদলের কলাপাড়া উপজেলা যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান হাওলাদার ও নাসির উদ্দিন আহমেদ রতন। অনুষ্ঠানে বিএনপির ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।








