• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, July 24, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home জাতীয়

আন্দোলন স্থগিত, কাল থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা

notesofatik by notesofatik
October 21, 2025
in জাতীয়
0
আন্দোলন স্থগিত, কাল থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

আগামীকাল বুধবার (২২ অক্টোবর) থেকে শিক্ষকরা ক্লাসে ফিরবেন বলে তিনি জানিয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে অর্থ বিভাগের সম্মতিপত্র শিক্ষা উপদেষ্টা এই শিক্ষক প্রতিনিধির হাতে তুলে দেওয়ার পর তিনি এ ঘোষণা দেন।

আরো পড়ুন

মাত্র ১০ টাকায় পরদিন ঢাকা ও ৪৮ ঘণ্টায় দেশব্যাপী পার্সেল সেবা দিচ্ছে ডাক বিভাগের ‘স্পীড পোস্ট’

ক্যাশলেস পেমেন্টে বিপ্লব: দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলছে ‘বাংলা কিউআর’ (Bangla QR)

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ। আমরা ঘোষণা দিচ্ছি আগামীকাল থেকে ক্লাসে ফিরবো। আন্দোলনের কারণে যে ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের তা পুষিয়ে নিতে ব্যবস্থা নেবো।’

বিকালে শহীদ মিনারে গণমাধ্যমের কাছে এ বিষয়ে ব্রিফ করবেন বলে জানান অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

অর্থ বিভাগের সম্মতিপত্রের কপি শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর হাতে তুলে দেওয়ার সময় শিক্ষা উপদেষ্টা বলেন, ‘নভেম্বর থেকে সাড়ে ৭ শতাংশ এবং আগামী বছর থেকে সাড়ে সাত শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। অনেক আলাপ আলোচনা করে তা করা হয়েছে। এটা এই সেক্টরেরর জন্য গুরুত্বপূর্ণ অর্জন। ভবিষ্যতে যারা সরকারের আসবেন তারা এর ধারাবাহিতা রাখবেন বলে আশা করি। আমি আশা করছি শিক্ষকরা তাদের কর্মে ফিরে যাবেন।’

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৫০০ টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণ করার আন্দোলনের ১০ দিনের মাথায় অর্থ বিভাগ নতুন করে বাড়িভাড়া বৃদ্ধির সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়কে।

মঙ্গলবার (২১ অক্টোবর) পাঠানো অর্থ বিভাগ চিঠিতে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১ নভেম্বর থেকে ৭ দশমিক ৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ২০২৬ সালের জুলাই থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) সর্বমোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হলো। অর্থ বিভাগের সম্মতি পত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে।

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

শর্ত

(ক) পরবর্তী বেতন স্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে;

(খ) এমপিওভুক্ত ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১’, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’; ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং সরকার সময়ে সময়ে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্ত পালন করতে হবে।

(গ) বর্ণিত বাড়ি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীরা কোনও বকেয়া প্রাপ্য হবেন না।

(ঘ) ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে।

(ঙ) এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যৎ কোনও অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ ওই অনিয়মের জন্য দায়ী থাকবেন।

আরও পড়ুন

মাত্র ১০ টাকায় পরদিন ঢাকা ও ৪৮ ঘণ্টায় দেশব্যাপী পার্সেল সেবা দিচ্ছে ডাক বিভাগের ‘স্পীড পোস্ট’
জাতীয়

মাত্র ১০ টাকায় পরদিন ঢাকা ও ৪৮ ঘণ্টায় দেশব্যাপী পার্সেল সেবা দিচ্ছে ডাক বিভাগের ‘স্পীড পোস্ট’

July 1, 2026
64
ক্যাশলেস পেমেন্টে বিপ্লব: দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলছে ‘বাংলা কিউআর’ (Bangla QR)
জাতীয়

ক্যাশলেস পেমেন্টে বিপ্লব: দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলছে ‘বাংলা কিউআর’ (Bangla QR)

June 28, 2026
9
জাতীয় বাজেটে বিশেষ অগ্রাধিকার: সৃজনশীল অর্থনীতির হাত ধরে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য
জাতীয়

জাতীয় বাজেটে বিশেষ অগ্রাধিকার: সৃজনশীল অর্থনীতির হাত ধরে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য

June 26, 2026
5
রেল যোগাযোগের আওতায় আসছে পটুয়াখালী
জাতীয়

রেল যোগাযোগের আওতায় আসছে পটুয়াখালী

June 16, 2026
13
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
জাতীয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

May 11, 2026
6
বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা, আজ থেকে কার্যকর
জাতীয়

বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা, আজ থেকে কার্যকর

April 23, 2026
11
Next Post
‎চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে পিতার ৭ বছরের কারাদণ্ড

‎চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে পিতার ৭ বছরের কারাদণ্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
4
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
26
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In