ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় এবার আগাম শীতকালীন সবজি চাষে, ব্যাস্ত সময় পার করছেন কৃষকেরা, অনেকের আবার আগাম শীতকালীন সবজি চাষ করে ন্যায্য মূল্য দাম পাওয়ায় তাদের মুখে ফুটেছে হাসির চিহ্ন, তবে বাজার গুলোতে শীতকালীন সবজির দাম একটু বেশি হওয়ায় বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। হরিপুর উপজেলার কৃষক আবদুল করিম জানান এবছর আমি ৩বিঘা আগাম জাতের ফুলকপি চাষ করেছি, বর্তমানে দাম ভালো আছে প্রতি পিচ ফুলকপি ২০টাকা দরে বিক্রি হচ্ছে,এবছর আমি প্রায় আড়াই থেকে তিনলক্ষ টাকার ফুলকপি বিক্রি করব বলে আশাবাদী। অপর দিকে বাজার গুলো ঘুরে দেখা যায় এবছর আগাম শীতকালীন সবজির মধ্যে, শিম কেজি প্রতি ১৫০-১২০টাকা, ফুলকপি কেজি প্রতি ৫০-৬০টাকা, মুলা ৩০টাকা কেজিপ্রতি, কাঁচামরিচ১৫০-১২০টাকা, লাউ পিচ প্রতি ৩০-৪০টাকা, হওয়ার ফলে ক্রেতারা বিপাকে পড়েছে। বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, আগাম জাতের শীতকালীন সবজি তাই বাজারে একটু দাম বেশি, কারণ আমরা বেশি দামে সবজি কিনছি। তবে আসতে আসতে বাজারে সবজির দাম শিথীল হবে বলে আমরা আশাবাদী।








