ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – রবিউল ইসলাম ওরফে রাব্বিল ও সাজ্জাদ হোসেন ওরফে রাজু।
এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১,৫০০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।










