সনাতন ধর্মাবলম্বীদের সর্বোবৃহৎ শারদীয় দুর্গোৎসব ১৬ অক্টোবর শুরু হতে যাচ্ছে। এ দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপুর্ন এবং আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়সহ মন্ডপ সমূহের পূজা উদযাপন কমিটির প্রস্তুতি চলছে।
এ ধারাবায়িকতার অংশ হিসেবে পটুয়াখালী পৌর শহর এলাকায় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপুর্ন এবং আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে এক সভা অনুষ্ঠত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে পৌর সভার সম্মেলন কক্ষে পৌর প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর সভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ শহর উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকর, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. কাজল বরন দাস, সাধারন সম্পাদক এ্যাড. সঞ্জয় কুমার খাসকেল, সবুজ সঙ্ঘ মন্দির কমিটির সভাপতি সুভাষ সাহা, সেন্টার পাড়া সমাদ্দার বাড়ি মন্দির সভাপতি প্রদীপ কুন্ডু, নন্দকানাই পূজা মন্দির কমিটির সভাপতি সুমন হাওলাদার, নতুন বাজার সার্জনীন পূজা উূযাপন কমিটির সভাপতি সবুজ দে, সাধারন সম্পাদক রথিন পাল, পুরান বাজার আখড়া বাড়ি মন্দির কমিটির সদস্য তপন দত্ত।
সভায় প্রধান অতিথি মোহাম্মদ তারেক হাওলাদার সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপুর্ন এবং আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে পৌরসভার সকল বিভাগের কর্মকর্তাগন আন্তরিক রয়েছেন।
উল্লেখ্য, পটুয়াখালী পৌর এলাকায় ৬ টি পূজা মন্ডপ রয়েছে। এ মন্ডপ সমূহ হচ্ছে- পুরান বাজার শ্রী মদন মোহন জিউট মন্দির, পুরান বাজার সবুজ সংঘ পূজা মন্ডপ, সেন্টারপাড়া হিন্দু সমাজ গৃহ পূজা মন্ডপ, সমাদ্দার বাড়ি পূজা মন্ডপ, নতুন বাজার শ্রী মদন মোহন জিউর মন্দির ও নন্দকানাই শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির। #









