• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 10, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দশমিনা

দশমিনায় চায়না কমলার বাণিজ্যিক চাষে আনিছের নতুন দিগন্ত, সম্ভাবনার আশা

আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 10, 2026
in দশমিনা, পটুয়াখালী
0
দশমিনায় চায়না কমলার বাণিজ্যিক চাষে আনিছের নতুন দিগন্ত, সম্ভাবনার আশা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের শিক্ষিত যুব কৃষি উদ্যোক্তা কাজী আনিছুর রহমান একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। এবার তিনি তাঁর খামারে চায়না কমলা-৩ চাষ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদের পরামর্শে প্রায় ৫০টি চায়না কমলা-৩-এর চারা রোপণ করেন তিনি। রোপণের এক বছরের মধ্যেই প্রতিটি গাছে ফুল আসতে শুরু করে। বর্তমানে গাছগুলোতে কাঁচা-পাকা কমলা শোভা পাচ্ছে। কমলার ভারে গাছের ডালপালা নুয়ে পড়েছে।

তাঁর সমন্বিত ‘কাজী কৃষি পার্ক’ এখন একটি মডেল খামার হিসেবে গড়ে উঠেছে। উন্নত চাষাবাদ ও ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিকে এগিয়ে নিতে দিনরাত নিরলসভাবে কাজ করছেন কৃষিতে ১১তম জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা কৃষক কাজী আনিছুর রহমান। সমন্বিত কৃষি ব্যবস্থাপনা ও ধারাবাহিক সফলতার মাধ্যমে তিনি যুবসমাজের সামনে কৃষিতে নতুন দিগন্ত ও সম্ভাবনার দ্বার উন্মোচন করছেন।

আরো পড়ুন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে পটুয়াখালীতে এমপ্যাথী হাসপাতালের র‍্যালি ও সমাবেশ

গলাচিপায় জিসান এগ্রো সীড ও সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর সৌজন্যে সমাবেশ অনুষ্ঠিত

উপকূলীয় উপজেলা দশমিনার গ্রামীণ জনপদ বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের কাজী আনিছ এখন স্থানীয় যুবকদের কাছে অনুপ্রেরণার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন। কৃষিভিত্তিক বিভিন্ন সভা-সেমিনারে তাঁর বক্তব্য শুনে অনেকে অনুপ্রাণিত হন। কৃষিতে সফলতা অর্জনের স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি, যা অন্য যুবকদের কৃষিকাজে আগ্রহী করে তুলছে।

কাজী কৃষি পার্কটি একটি মডেল খামার হিসেবে পরিচিতি পাওয়ায় দেশ-বিদেশে এর সুনাম ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত খামারটিতে গবেষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে। বর্তমানে বাগানে সারি সারি ছোট-বড় চায়না কমলা-৩ গাছে কাঁচা-পাকা ফল শোভা পাচ্ছে। খামারে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করায় পরিবেশবান্ধব পদ্ধতিতে ফল উৎপাদন করা হচ্ছে। নিরাপদ ও বিষমুক্ত ফলের চাহিদা থাকায় বাজারে ন্যায্যমূল্য পাওয়ার আশা করছেন তিনি। কমলার ভালো ফলন হওয়ায় বাণিজ্যিকভাবে চাষ করে অধিক লাভের সম্ভাবনাও দেখছেন এই উদ্যোক্তা।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কৃষিতে জাতীয় পর্যায়ে ১১তম স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক কাজী আনিছুর রহমান কেঁচো সার ব্যবহার করে চায়না কমলা উৎপাদনে সফলতা পেয়েছেন। দশমিনা উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে কমলা চাষ করে তিনি সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সফলতা দেখে অন্য উদ্যোক্তা ও কৃষকেরাও কমলা চাষে আগ্রহ প্রকাশ করছেন। বাজারে কমলার চাহিদা বিবেচনায় নিয়ে বাণিজ্যিকভাবে চাষ সম্প্রসারণ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

কাজী আনিছুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে নার্সারি পরিচালনার পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ করে আসছেন। এ বছর উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে বাণিজ্যিকভাবে কমলা চাষ শুরু করেছেন। প্রায় ১০ শতাংশ পতিত জমিতে চায়না কমলা-৩ চাষ করেছেন। এতে বেশ ভালো ফলন হয়েছে। উৎপাদন খরচের তুলনায় বাজারমূল্য বেশি হওয়ায় কমলা চাষে আগ্রহী হয়েছেন তিনি।

তিনি আরও জানান, তাঁর খামারে মৌসুমভেদে সারা বছর প্রায় ১১০ প্রজাতির বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে চাষাবাদ করে তিনি কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করতে চান। তাঁর এই উদ্যোগ স্থানীয় কৃষকদের জন্যও অনুকরণীয় হয়ে উঠতে পারে।

আরও পড়ুন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে পটুয়াখালীতে এমপ্যাথী হাসপাতালের র‍্যালি ও সমাবেশ
পটুয়াখালী

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে পটুয়াখালীতে এমপ্যাথী হাসপাতালের র‍্যালি ও সমাবেশ

October 10, 2026
4
গলাচিপায় জিসান এগ্রো সীড ও সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর সৌজন্যে সমাবেশ অনুষ্ঠিত
গলাচিপা

গলাচিপায় জিসান এগ্রো সীড ও সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর সৌজন্যে সমাবেশ অনুষ্ঠিত

October 10, 2026
1
বিশ্ব ডাক দিবসে পবিপ্রবিতে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা
দুমকি

বিশ্ব ডাক দিবসে পবিপ্রবিতে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা

October 9, 2026
6
পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৩৬৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পটুয়াখালী

পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৩৬৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

October 9, 2026
7
পটুয়াখালীতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর হাদি’
পটুয়াখালী

পটুয়াখালীতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর হাদি’

October 9, 2026
11
পটুয়াখালীতে বিশ্ব সাহিত্য কেন্দ্র উদ্যোগে ভ্রাম্যমান বইমেলা উদ্বোধন
পটুয়াখালী

পটুয়াখালীতে বিশ্ব সাহিত্য কেন্দ্র উদ্যোগে ভ্রাম্যমান বইমেলা উদ্বোধন

October 9, 2026
4
Next Post
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে পটুয়াখালীতে এমপ্যাথী হাসপাতালের র‍্যালি ও সমাবেশ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে পটুয়াখালীতে এমপ্যাথী হাসপাতালের র‍্যালি ও সমাবেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In