পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষের আধুনিক কলাকৌশল ও জিসান এগ্রো এর আগাম জাতের তরমুজ বীজের ফলক উন্মোচন এবং সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর কীটনাশক পরিবেশক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ অক্টোবর বেলা ১১ টায় জিসান এগ্রো সীড ফার্ম ও সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর যৌথ আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা কৃষি অফিসার, আরজু আক্তার ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আকরামুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিসান এগ্রো সীড ফার্মের চেয়ারম্যান, মো. নাসির উদ্দিন ও প্রধান আলোচক, হর্টিকালচার উইং, ডিএই, খামার বাড়ি ঢাকা, প্রাক্তন পরিচালক, কৃষিবিদ কে জে এম আব্দুল আউয়াল।
এসময় আরও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জিসান এগ্রো সীড ফার্ম কর্তৃক আমদানিকৃত হাইব্রিড অতি আগাম জাতের তরমুজ বীজের ফলক উন্মোচন করা হয়। এ সময় বক্তারা বীজগুলোর বৈশিষ্ট্য ও গুণগত মান নিয়ে আলোচনা করেন।
পরে সেঞ্চুরী এগ্রো কোম্পানি লিমিটেড এর অত্যন্ত আধুনিক উন্নতমানের কীটনাশক কোম্পানির পরিবেশক সমাবেশ অনুষ্ঠিত হয়। কোম্পানির বিভিন্ন ধরনের সার ও কীটনাশকের গুনাগুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।









