আইএফআইসি ব্যাংকের গৌরব ও অবিচল বিশ্বাসের ৫০ বছর। “সেবায় সাফল্য ও আস্থায়” এই শোøগানকে ধারণ করে ৫০ বছরের পথচলার সুর্বন্ত জয়ন্তিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার পাবনায় আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে পাবনা শহরের বেনিয়াপট্রি ও আব্দুল হামিদ সড়কে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে নেচে গেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেনিয়াপট্টিতে অবস্থিত ব্যাংকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে বিকেলে ব্যাংকের পাবনা শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আইএফআইসি ব্যাংক পাবনা শাখার ক্রেডিট ইনচার্জ মোস্তাকিম আহমেদের সঞ্চালনায় ও কাষ্টমার সার্ভিস ম্যানেজার মো. শামসুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক এবিএম ফজলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পাবনার সময় ও দি ডেইলি মর্নিংে টাচ সম্পাদক প্রকাশক এমজি বিপ্লব চৌধুরী, বিশিষ্ট চিকিসক প্রফেসর ডা. কামাল ওসমান, পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো, মতিয়ার রহমান, ডুয়েট শিক্ষক ড. মো. রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আকমল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবে ব্যাংকার দীপক কুমার পোদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ রহমত আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ফজলে মজিদ মুরাদ প্রমুখ। এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। পরে ব্যাংকের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাইখ আব্দুল করিম আরাবী।
আলোচনা সভায় বক্তারা আইএফআইসি ব্যাংকের ৫০ বছরের পথচলা, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির ভূমিকা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতেও ব্যাংকটি তার কার্যক্রম আরও সম্প্রসারণ করবে।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা একে অপরকে শুভেচ্ছার জানান।
পাবনায় স্ক্যাবিস ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় স্ক্যাবিস বা খোসপাঁচড়া রোগের ব্যবস্থাপনা, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় পাবনা সদরের নুরজাহান কনভেনশন সেন্টারে এ সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ রুরাল ফিজিশিয়ান কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুস সালাম বাবুর সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রুরাল মেডিকেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির।
প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক কবির বলেন, স্ক্যাবিস বা খোসপাঁচড়া বর্তমানে বাংলাদেশে একটি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গরিব, দুঃস্থ, অবহেলিত ও অসহায় মানুষের জন্য এ রোগের চিকিৎসা অত্যন্ত কষ্টসাধ্য। অনেক ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেও এ রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, পল্লী চিকিৎসকরা তাদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। স্ক্যাবিস রোগের চিকিৎসাতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এর পাশাপাশি সিওডিলের ওষুধ মানুষের চিকিৎসাসেবার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে।
পল্লী চিকিৎসকদের রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়ে তিনি বলেন, বর্তমানে জাতীয় সংসদ একটি কক্ষের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ হলে সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। তখন পল্লী চিকিৎসকদের পক্ষ থেকেও তাদের নেতাদের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো উচিত।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন ন্যাশনাল সেলস ডিরেক্টর হাফেজ রফিকুল ইসলাম।
চিকিৎসকদের দ্বারা সুপারিশকৃত ওষুধ কোম্পানি SIODIL (সিওডিল)-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে স্ক্যাবিস ব্যবস্থাপনা বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ফার্মা মার্কেটিংয়ের ডেপুটি ডাইরেক্টর মশিউর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন সিএনএফ টিভির চেয়ারম্যান ডা. খালেদ আহমেদ, ডা. ইব্রাহিম, ডা. মোশাররফ হোসেন এবং পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ মোমিন।
বক্তারা স্ক্যাবিস বা খোসপাঁচড়া রোগের ব্যবস্থাপনা, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। একই সঙ্গে রোগটির বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং যথাযথ চিকিৎসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে নিজ নিজ প্রতিষ্ঠান ও নাম উল্লেখ করে পরিচয় প্রদান করেন।
সেমিনারে উপস্থিত ছিলেন রিমার্ক এইচবি লিমিটেডের সিনিয়র এমপিও মোঃ এমদাদুল হক, ডা. তসলিম, ডা. হাসান ইব্রাহিম টুটুল, ডা. সিরাজুল ইসলাম শেরোইল, ডা. মাসুদ হাসানসহ পাবনা জেলার প্রায় সকল থানা ও ইউনিয়নের অর্ধশতাধিক পল্লী চিকিৎসক।









