• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, October 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

পায়রা বন্দরে বাড়ছে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা ফার্স্ট টার্মিনালে ভিড়ল ইকুইপমেন্টবাহী মাদার ভেসেল

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 7, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
পায়রা বন্দরে বাড়ছে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা ফার্স্ট টার্মিনালে ভিড়ল ইকুইপমেন্টবাহী মাদার ভেসেল
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক পাঁচটি কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্টসহ একটি বড় আকৃতির পণ্যবাহী জাহাজ ‘ফান ঝু-৬’ (Fan Zhou-6) ভিড়েছে। বুধবার সকাল ১০টার দিকে চীন থেকে ইকুইপমেন্ট নিয়ে আসা জাহাজটি সরাসরি পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালে বার্থিং করে।

এর আগে পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার ৫০০ মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি জেইন’ এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার ৫১১ মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি ডা হোঙ-১৬’ নামের দুটি মাদার ভেসেল বার্থিং করে কার্গো খালাস করে। এ নিয়ে মোট তিনটি পণ্যবাহী জাহাজ সরাসরি পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালে ভিড়ল।

আরো পড়ুন

দশমিনায় বাণিজ্যিকভাবে ব্যাপক আখের চাষ

পটুয়াখালীতে সাতজন গুনী শিক্ষককে সম্মাননা প্রদান

দীর্ঘ বিরতির পর আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্টবাহী ‘ফান ঝু-৬’ জাহাজের আগমনের মধ্য দিয়ে পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালের জেটিতে পুনরায় সরাসরি জাহাজ বার্থিং কার্যক্রম শুরু হলো। ৬ মিটার গভীরতার ও ১৭০ মিটার দীর্ঘ পণ্যবাহী জাহাজটি বার্থিং করায় বন্দরের জেটি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

জাহাজে আসা পাঁচটি ইকুইপমেন্টের মধ্যে রয়েছে ৮০ টন ধারণক্ষমতার দুটি এসটিএস ক্রেন, ৪০ টন ধারণক্ষমতার দুটি আরটিজি ক্রেন এবং ৮০ টন ধারণক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেন (এমএইচজি)।

এই জাহাজের আগমনের মাধ্যমে পায়রা বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ছে। পায়রা বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, এর মাধ্যমে কার্গো-কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও দ্রুত ও দক্ষ হবে। নতুন সংযোজিত এসটিএস ক্রেনের মাধ্যমে মাদার ভেসেল থেকে কনটেইনার লোড-আনলোড কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে এসটিএস ক্রেনের মাধ্যমে ট্রেইলার থেকে কনটেইনার লোড-আনলোড এবং ইয়ার্ডে কনটেইনারের সুশৃঙ্খল সংরক্ষণ ও স্থানান্তর কার্যক্রম পরিচালনা করা হবে।

অন্যদিকে, এমএইচজি’র মাধ্যমে বাল্ক কার্গো ও কনটেইনার ডিসচার্জিং/শিপিং কার্যক্রম আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে।

ফলে পায়রা বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমের টার্নঅ্যারাউন্ড টাইম কমবে, অপারেশনাল দক্ষতা বৃদ্ধি পাবে এবং স্বল্পতম সময়ে জাহাজ থেকে কার্গো ও কনটেইনার খালাস করা সম্ভব হবে।

পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. সাইফ-উল-ইসলাম বলেন, “পায়রা বন্দরের প্রথম টার্মিনালে এসব আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট সংযোজনের ফলে বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর কার্গো ব্যবস্থাপনার মাধ্যমে পায়রা বন্দরের অপারেশনাল সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে এর সক্ষমতা বিকাশের পথ সুগম হবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে বৃহৎ মাদার ভেসেল হ্যান্ডলিংয়ের সম্ভাবনা রয়েছে। ড্রেজিংয়ের মাধ্যমে রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বৃদ্ধি করা হলে অধিক ড্রাফটের বৃহৎ মাদার ভেসেল সরাসরি পায়রা বন্দরের জেটিতে আসতে সক্ষম হবে। এর ফলে একদিকে যেমন বৃহৎ পরিমাণ কার্গো হ্যান্ডলিং করা সম্ভব হবে, অন্যদিকে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে পায়রা বন্দরের অবদান আরও বৃদ্ধি পাবে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক এসব কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্টের সংযোজনকে পায়রা বন্দরের আধুনিকায়ন, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সমুদ্রবন্দরভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ সময় পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

দশমিনায় বাণিজ্যিকভাবে ব্যাপক আখের চাষ
দশমিনা

দশমিনায় বাণিজ্যিকভাবে ব্যাপক আখের চাষ

October 6, 2026
5
পটুয়াখালীতে  সাতজন গুনী শিক্ষককে সম্মাননা  প্রদান
পটুয়াখালী

পটুয়াখালীতে সাতজন গুনী শিক্ষককে সম্মাননা প্রদান

October 6, 2026
16
ইলিশের পুরো মৌসুমজুড়ে লোকসানের ধকল নিয়েই ২২ দিনের নিষেধাজ্ঞায় কলাপাড়ার উপকূলের হাজার হাজার জেলে পরিবার
কলাপাড়া

ইলিশের পুরো মৌসুমজুড়ে লোকসানের ধকল নিয়েই ২২ দিনের নিষেধাজ্ঞায় কলাপাড়ার উপকূলের হাজার হাজার জেলে পরিবার

October 6, 2026
5
গঙ্গামতিতে ৩.৬৮ একর খাস জমিতে প্রকৃতি, বন্যপ্রাণী ও পরিবারকেন্দ্রিক পর্যটন কেন্দ্রের সম্ভাবনা
কলাপাড়া

গঙ্গামতিতে ৩.৬৮ একর খাস জমিতে প্রকৃতি, বন্যপ্রাণী ও পরিবারকেন্দ্রিক পর্যটন কেন্দ্রের সম্ভাবনা

October 6, 2026
4
বিষয়ভিত্তিক তথ্যবহুল সংবাদে সংকট দ্রুত সমাধান হয়: জেলা প্রশাসক
পটুয়াখালী

বিষয়ভিত্তিক তথ্যবহুল সংবাদে সংকট দ্রুত সমাধান হয়: জেলা প্রশাসক

October 6, 2026
7
ফ্যামিলি কার্ডের আওতায় দুমকির ৩ ইউনিয়ন, এমপি আলতাফ হোসেন চৌধুরীকে শুভেচ্ছা
দুমকি

ফ্যামিলি কার্ডের আওতায় দুমকির ৩ ইউনিয়ন, এমপি আলতাফ হোসেন চৌধুরীকে শুভেচ্ছা

October 6, 2026
10

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In