• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 25, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home আমতলী

আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন

হায়াতুজ্জামান মিরাজ, আমতলী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 24, 2026
in আমতলী
0
আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন

Oplus_16908288

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল করিম পান্না আকনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়ন যুবদলের আহবায়ক মো.আসাদুজ্জামান মোমেন আকন।

 

আরো পড়ুন

আমতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

আমতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ তালুকদার আর নেই

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আমতলী জেলা পরিষদ ডাক বাংলোর হল রুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

লিখিত বক্তব্যে যুবদল নেতা মো.আসাদুজ্জামান মোমেন আকন দাবী করেন, গত ৫ই আগষ্ট ২০২৪ খ্রীঃ ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাওড়া ইউনিয়নে সালিশি বাণিজ্য, সরকারি প্রণোদনায় দলের নাম ভাঙ্গিয়ে দলীয় নেতা- কর্মীদের কাছ থেকে টিউবওয়েল, ভিজিবি, ভিজিএফের চালসহ অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় চাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম পান্না আকন।

তার এমন কর্মকান্ডে অতিষ্ট হয়ে গত ১৯ সেপ্টেম্বর সাধারণ জনগণ ও তৃণমূলের বিএনপির নেতা- কর্মীরা তাকে ঘটখালী বাজারের একটি দোকানে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে খবর পেয়ে আমতলী পৌর বিএনপির সাবেক আহবায়ক কবির উদ্দিন ফকির। ভুক্তভোগীদের সকল টাকা তিন দিনের মধ্যে ফেরত দেওয়ার কথা বলে পান্না আকনের দ্বারা মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন।

 

কিন্তু তার পরের দিন পান্না আকনের নেতৃত্বে তার স্ত্রী, ছেলে, শ্যালকহ আরো লোকজন নিয়ে ইউনিয়ন যুবদলের আহবায়ক মোমেন আকনের ব্যক্তিগত অফিসে অতর্কিত হামলা চালায়। এতে সেখানে উপস্থিত উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন মিরাজ ও স্বেচ্ছাসেবক দল চাওড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আকন আহত হয়।

 

এরপর অবরুদ্ধ করে রাখার ঘটনার বিচার চেয়ে চাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম পান্না আকন একই ইউনিয়ন যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মোমেন আকনের সংশ্লিষ্টতার দাবী করে উপজেলা বিএনপি সাবেক আহবায়ক ও সাবেক সদস্য সচিব বরাবরে একটি লিখিত আবেদন দাখিল করেন।

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ওই লিখিত আবেদনের কপিতেই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সদস্য সচিব স্বাক্ষর করে আমতলী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দীন মৃধাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন।

 

ইউনিয়ন যুবদল নেতা আসাদুজ্জামান মোমেন আকন তার লিখিত বক্তব্যে আরো উল্লেখ করেন, উক্ত তদন্ত কমিটি সম্পুর্ণ অসাংগঠনিকভাবে গঠন করা হয়েছে। এজন্য তিনি তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে ভূক্তভোগী নেতা- কর্মী ও জনসাধারনের টাকা ফেরৎ পাওয়ার জন্য তাদের নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী কৃষক দল আমতলী উপজেলা সভাপতি মো. জাহাঙ্গির হোসেন মাষ্টার, শ্রমিক দল উপজেলা সভাপতি তরিকুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. জাকির হোসেন মিরাজ.পৌর শ্রমিক দলের সভপতি মিল্টন হাওলাদার, চাওড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল ফয়সাল আকন, চাওড়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক তোফাজ্জেল হোসেন তপু, শ্রমিক দলের সভাপতি মো বেল্লাল প্যাদা, চাওড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মেহেদি হাসান প্রমুখ।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উপজেলার চাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম পান্না আকনের নেতা- কর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে উৎকোচ গ্রহন ও দলীয় শৃংঙ্খলা ভঙ্গের জন্য দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা ও প্রশাসনের কাছে বিচারের দাবী জানিয়েছেন।

 

চাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল করিম পান্না আকন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও নাটক সাজানো হয়েছে।

 

আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা বলেন, চাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল করিম পান্না আকন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদস্য সচিব বরাবরে চাওড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মোমেন আকনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে আমতলী সদর ইউনিয়নের সাবেক সভাপতিকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। #

আরও পড়ুন

আমতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
আমতলী

আমতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

September 25, 2026
2
আমতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ তালুকদার আর নেই
আমতলী

আমতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ তালুকদার আর নেই

September 24, 2026
6
আমতলী পৌর শহরের ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
আমতলী

আমতলী পৌর শহরের ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

September 23, 2026
1
আমতলীতে ৫০ পিস ইয়াবাসহ দুইজন কারবারি গ্রেফতার
আমতলী

আমতলীতে ৫০ পিস ইয়াবাসহ দুইজন কারবারি গ্রেফতার

September 23, 2026
2
আমতলী পৌর শহরে অসংখ্য খানাখন্দে বেহাল সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ
আমতলী

আমতলী পৌর শহরে অসংখ্য খানাখন্দে বেহাল সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

September 22, 2026
0
তালতলীতে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেফতার
আমতলী

তালতলীতে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেফতার

September 21, 2026
5
Next Post
পটুয়াখালীতে আর্থ-সামাজিক উন্নয়নে  সমবায়ীদের একদিনের ভ্রাম্যমান প্রশিক্ষন অনুষ্ঠিত

পটুয়াখালীতে আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ীদের একদিনের ভ্রাম্যমান প্রশিক্ষন অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In