• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 23, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

পবিপ্রবির নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদের পদোন্নতি নিয়ে অনিয়মের অভিযোগ, প্রাথমিক তদন্তে সত্যতা

পবিপ্রবি প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 23, 2026
in দুমকি, পটুয়াখালী
0
পবিপ্রবির নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদের পদোন্নতি নিয়ে অনিয়মের অভিযোগ, প্রাথমিক তদন্তে সত্যতা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিভিল) হাসান মাহমুদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন, অনুমোদন ছাড়া অন্য প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন এবং অনিয়মের মাধ্যমে পদোন্নতি নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

আরো পড়ুন

কিস্তিতে টিভি কিনে গ্রাহকের মৃত্যু: পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা।

কিস্তিতে টিভি কিনে গ্রাহকের মৃত্যু: পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা

সংশ্লিষ্ট নথি সূত্রে জানা যায়, ২০১৩ সালে উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে কর্মরত থাকাকালে হাসান মাহমুদ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর আওতাধীন এএমআইই (AMIE) কোর্সে ভর্তি ও অধ্যয়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কর্তৃপক্ষ তাকে এ বিষয়ে অনুমতিও দেয়। তবে অভিযোগ রয়েছে, অনুমোদিত প্রতিষ্ঠানে ভর্তি না হয়ে বিশ্ববিদ্যালয়ের পূর্বানুমতি ছাড়াই তিনি গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

এ ঘটনায় ২০২২ সালের ২৪ নভেম্বর পবিপ্রবির রেজিস্ট্রার কার্যালয় থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে অনুমতি ছাড়া অন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্মচারী সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধির পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পরবর্তীতে ২০২২ সালের ৩০ নভেম্বর দেওয়া লিখিত জবাবে হাসান মাহমুদ অনুমতি ছাড়া অন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের বিষয়টি স্বীকার করে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের নোটশিটে তার অর্জিত বিএসসি ডিগ্রির ক্ষেত্রে পূর্বানুমতি না থাকা এবং পদোন্নতির জন্য প্রয়োজনীয় চাকরির মেয়াদ পূরণ হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। এর মধ্যেই ২০২৩ সালের ২২ মার্চ এক অফিস আদেশের মাধ্যমে তাকে সহকারী প্রকৌশলী পদ থেকে নির্বাহী প্রকৌশলী (সিভিল) পদে পদোন্নতি দেওয়া হয়। ওই পদোন্নতি ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর দেখানো হয়।

অভিযোগকারীদের দাবি, তৎকালীন রাজনৈতিক প্রভাবের কারণে পূর্বের শৃঙ্খলাভঙ্গের বিষয়গুলো যথাযথভাবে নিষ্পত্তি না করেই তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বিষয়টি সম্পর্কে শুনেছেন এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে জানানো হয়েছে। রেজিস্ট্রার তদন্ত করে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য ও প্রতিবেদন জানাবেন বলেও জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে পরে কথা বলবেন বলে জানান। এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি

আরও পড়ুন

কিস্তিতে টিভি কিনে গ্রাহকের মৃত্যু: পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা।
গলাচিপা

কিস্তিতে টিভি কিনে গ্রাহকের মৃত্যু: পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা।

September 23, 2026
2
কিস্তিতে টিভি কিনে গ্রাহকের মৃত্যু: পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা
গলাচিপা

কিস্তিতে টিভি কিনে গ্রাহকের মৃত্যু: পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা

September 23, 2026
0
নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা,  কুয়াকাটায় এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড
কলাপাড়া

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, কুয়াকাটায় এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড

September 23, 2026
4
দুমকিতে স্বাস্থ্য কমপ্লেক্সে অকেজো চিকিৎসা সামগ্রী কন্ডেমেশন ও বিনষ্ট
দুমকি

দুমকিতে স্বাস্থ্য কমপ্লেক্সে অকেজো চিকিৎসা সামগ্রী কন্ডেমেশন ও বিনষ্ট

September 23, 2026
2
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৯ জেলে উদ্ধার
পটুয়াখালী

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৯ জেলে উদ্ধার

September 23, 2026
4
তেলের দাম বাড়তেই পটুয়াখালী-ঢাকা বাসে ৫০ টাকা বেশি ভাড়া, আন্তঃজেলা রুটে সিদ্ধান্ত বৈঠকে
পটুয়াখালী

তেলের দাম বাড়তেই পটুয়াখালী-ঢাকা বাসে ৫০ টাকা বেশি ভাড়া, আন্তঃজেলা রুটে সিদ্ধান্ত বৈঠকে

September 23, 2026
4
Next Post
কিস্তিতে টিভি কিনে গ্রাহকের মৃত্যু: পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা

কিস্তিতে টিভি কিনে গ্রাহকের মৃত্যু: পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In