• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 21, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বরিশাল

পাঠক-দর্শকের আস্থা বাড়াতে সংবাদমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ

গণদাবী রিপোর্ট:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 21, 2026
in বরিশাল
0
পাঠক-দর্শকের আস্থা বাড়াতে সংবাদমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বরিশাল, ২১ সেপ্টেম্বর ২০২৬: সংবাদ প্রকাশে ভুল-ত্রুটি স্বীকার ও সংশোধন, পাঠক-দর্শকের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সংবাদমাধ্যমের নিজস্ব জবাবদিহির কাঠামো আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশালে আয়োজিত এক বিভাগীয় মতবিনিময় সভায় বক্তারা বলেন, কার্যকর স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা সংবাদমাধ্যমের পেশাগত মান, সম্পাদকীয় স্বাধীনতা ও জনআস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরো পড়ুন

বরিশালে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ ও অভিজ্ঞতা বিনিময়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নদীর পাড়ে রাতভর র‍্যাগিং, অসুস্থ নবীন শিক্ষার্থী হাসপাতালে

মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত এ সভা হাইকমিশন অব কানাডা ইন বাংলাদেশ-এর অর্থায়নে কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভস (সিএফএলআই)-এর আওতায় বাস্তবায়িত কার্যক্রমের অংশ।

সভায় সংবাদমাধ্যমের মালিক ও প্রকাশক, সম্পাদক, সংবাদ সিদ্ধান্তগ্রহীতা, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় সংবাদমাধ্যমের জবাবদিহি, সম্পাদকীয় নীতিমালা, অভিযোগ নিষ্পত্তি, সাংবাদিকদের পেশাগত আচরণ ও জনগণের আস্থা নিয়ে মতবিনিময় হয়।

বক্তারা বলেন, সংবাদমাধ্যমের প্রতি মানুষের আস্থা শুধু সময়মতো সংবাদ প্রকাশের ওপর নির্ভর করে না। ভুল হলে তা কীভাবে স্বীকার ও সংশোধন করা হচ্ছে, পাঠক-দর্শকের অভিযোগ কীভাবে বিবেচনা করা হচ্ছে এবং সম্পাদকীয় সিদ্ধান্তে কী ধরনের পেশাগত নীতিমালা অনুসরণ করা হচ্ছে—এসব বিষয়ও আস্থার সঙ্গে সরাসরি যুক্ত।

আলোচনায় ঢাকার বাইরের সংবাদমাধ্যমগুলোর অভিজ্ঞতা ও বাস্তবতাকে জাতীয় পর্যায়ের স্ব-নিয়ন্ত্রণ কাঠামো প্রণয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, স্থানীয় সংবাদমাধ্যমগুলো জনস্বার্থের বিষয় তুলে ধরলেও পেশাগত মান, জবাবদিহি ও স্ব-নিয়ন্ত্রণ নিয়ে জাতীয় আলোচনায় তাদের বাস্তব অভিজ্ঞতা অনেক সময় যথেষ্ট গুরুত্ব পায় না।

এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় নিজস্ব জবাবদিহির ব্যবস্থা শক্তিশালী করা জরুরি। জনগণের আস্থা ধরে রাখতে সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি নিজেদের কাজের জন্য পাঠক-দর্শকের কাছেও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য ও যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, স্ব-নিয়ন্ত্রণের ক্ষেত্রে সংবাদমাধ্যমকে নিজেদের নিয়ন্ত্রণাধীন জায়গায় মানসম্পন্ন কাজ নিশ্চিত করতে হবে। সংবাদকক্ষে নীতি-নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠায় সম্পাদক ও মালিকপক্ষের সদিচ্ছা গুরুত্বপূর্ণ।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

চ্যানেল এসের পরিচালক (নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স) রেজোয়ানুল হক রাজা সংবাদমাধ্যমের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তাকে স্ব-নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব আচরণবিধি থাকা এবং তা বাস্তবায়ন করা প্রয়োজন।

সভায় অংশগ্রহণকারীরা সংবাদমাধ্যমের নিজস্ব অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, সংশোধনী বা ব্যাখ্যা প্রকাশ, সম্পাদকীয় স্বাধীনতা এবং মালিকপক্ষের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বিজ্ঞাপনদাতা, রাজনৈতিক ব্যক্তি বা অন্য কোনো প্রভাবশালী পক্ষের চাপের বাইরে থেকে পেশাগত সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

সাংবাদিকদের কর্মপরিবেশ নিয়েও সভায় আলোচনা হয়। বক্তারা বলেন, সময়মতো বেতন, আনুষ্ঠানিক নিয়োগপত্র, আইনানুগ সুযোগ-সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাও সংবাদমাধ্যমের জবাবদিহি কাঠামোর অংশ।

সভায় বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, দৈনিক গণদাবী সম্পাদক মো: গোলাম কিবরিয়া বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণসহ বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা ও ঝালকাঠির বিভিন্ন গণমাধ্যম ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন

বরিশালে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ ও অভিজ্ঞতা বিনিময়
বরিশাল

বরিশালে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ ও অভিজ্ঞতা বিনিময়

September 20, 2026
4
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নদীর পাড়ে রাতভর র‍্যাগিং, অসুস্থ নবীন শিক্ষার্থী হাসপাতালে
বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নদীর পাড়ে রাতভর র‍্যাগিং, অসুস্থ নবীন শিক্ষার্থী হাসপাতালে

September 18, 2026
6
হোটেলকক্ষে স্ত্রীকে গলা কেটে হত্যা: সাবেক এলজিইডি প্রকৌশলী জহিরুলের যাবজ্জীবন
বরিশাল

হোটেলকক্ষে স্ত্রীকে গলা কেটে হত্যা: সাবেক এলজিইডি প্রকৌশলী জহিরুলের যাবজ্জীবন

September 14, 2026
12
গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
বরিশাল

গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

August 10, 2026
2
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু: ৩ দাবিতে প্রশাসনকে ৫টা পর্যন্ত আল্টিমেটাম
বরিশাল

সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু: ৩ দাবিতে প্রশাসনকে ৫টা পর্যন্ত আল্টিমেটাম

August 10, 2026
3
ববি ভিসি কার্যালয়ে বহিরাগত ছাত্রদল নেতার উপস্থিতি, শিক্ষার্থীদের সঙ্গে হট্টগোল
বরিশাল

ববি ভিসি কার্যালয়ে বহিরাগত ছাত্রদল নেতার উপস্থিতি, শিক্ষার্থীদের সঙ্গে হট্টগোল

August 10, 2026
3
Next Post
সারাদেশে নতুন দামে তেল বিক্রি, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

সারাদেশে নতুন দামে তেল বিক্রি, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In