পটুয়াখালীতে অভিযান চালিয়ে মো. সুমন সরদার (৩০) নামে এক যুবককে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে পটুয়াখালী সদর থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সেলফি রোডে জেলা প্রশাসকের বাসভবনের সামনের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন সরদার পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া এলাকার রুস্তম মৃধার বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মো. সালাম সরদার এবং মায়ের নাম মোছা. মমতাজ বেগম।
পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।








