• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 15, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, উদ্ধার বন্দুক মামলায় ‘গায়েব’: স্ত্রীর সংবাদ সম্মেলন

গণদাবী ডেস্ক

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 15, 2026
in পটুয়াখালী
0
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, উদ্ধার বন্দুক মামলায় ‘গায়েব’: স্ত্রীর সংবাদ সম্মেলন
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কাজী মো. রফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামির ঘর থেকে উদ্ধার করা বন্দুক অস্ত্র মামলায় উল্লেখ না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্ত্রী মোছা. মাহমুদা বেগম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পটুয়াখালীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন।

আরো পড়ুন

জেলায় চ্যাম্পিয়নদের প্রশাসনের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

অবশেষে নানা অনিয়মের অভিযোগে বাউফলে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি, শিক্ষকদের মধ্যে স্বস্তি

লিখিত বক্তব্যে মাহমুদা বেগম বলেন, তার স্বামী কাজী মো. রফিকুল ইসলাম পুলিশের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর। অবসরের পর তিনি ১৩০ নম্বর পূর্ব মৌকরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হন। পাশাপাশি এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

তিনি অভিযোগ করেন, গত ১০ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে বাড়ি পৌঁছালে ছানাউল, রবিউল কাজী ও রুবেলসহ অজ্ঞাতনামা ৬-৭ জন তার স্বামীর ওপর হামলা চালায়। হামলাকারীরা রামদা, চায়নিজ কুড়াল ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় ৫২১ নম্বর মামলা করা হয়েছে।

মাহমুদা বেগমের দাবি, গত ৭ সেপ্টেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের বাড়ি থেকে একটি দেশীয় বন্দুক (এয়ার গান) এবং খাটের নিচ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র ও ৫-৬টি রামদা উদ্ধার করে। কিন্তু রবিউল কাজীর বিরুদ্ধে করা ৫৩১ নম্বর অস্ত্র মামলায় উদ্ধার হওয়া বন্দুকটির উল্লেখ করা হয়নি।

এ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের তথ্য মামলার নথিতে কেন উল্লেখ করা হয়নি এবং কার স্বার্থে এটি আড়াল করা হয়েছে—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে হবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মামলার ৩ নম্বর আসামি রুবেলসহ কয়েকজন আসামি এখনও গ্রেপ্তার হয়নি এবং তারা পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

এ সময় তিনি উদ্ধার হওয়া বন্দুকটি ৫৩১ নম্বর অস্ত্র মামলায় অন্তর্ভুক্ত করা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তিনি প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে বলেন, আইনের রক্ষক হয়েও কেন অপরাধীদের ছাড় দেওয়া হচ্ছে কিংবা অস্ত্র উদ্ধারের তথ্য গোপন করা হচ্ছে—এর জবাব দিতে হবে।

আরও পড়ুন

জেলায় চ্যাম্পিয়নদের প্রশাসনের সম্মাননা ও ক্রেস্ট প্রদান
দশমিনা

জেলায় চ্যাম্পিয়নদের প্রশাসনের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

September 15, 2026
6
অবশেষে নানা অনিয়মের অভিযোগে বাউফলে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি, শিক্ষকদের মধ্যে স্বস্তি
পটুয়াখালী

অবশেষে নানা অনিয়মের অভিযোগে বাউফলে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি, শিক্ষকদের মধ্যে স্বস্তি

September 15, 2026
16
চর বাংলায় ৩০ একর জমি দখলের অভিযোগ, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ
গলাচিপা

চর বাংলায় ৩০ একর জমি দখলের অভিযোগ, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

September 15, 2026
4
পটুয়াখালী

September 15, 2026
6
সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ‘গুড ড্যাডি ক্যাম্পেইন
কলাপাড়া

সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ‘গুড ড্যাডি ক্যাম্পেইন

September 15, 2026
6
কলাপাড়ায় পরিবেশ সংবেদনশীল গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা
কলাপাড়া

কলাপাড়ায় পরিবেশ সংবেদনশীল গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা

September 15, 2026
4

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In