কার্যভিত্তিক কর্মচারীদের রুপান্তরিত নিয়মিত, দৈনিক ভিত্তিক কর্মচারীদের কার্যভিত্তিক এবং আউট সোর্সিং কর্মচারীদের রাজস্ব বাজেটের আওতায় আনার দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ১৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় পটুয়াখালী গণপূর্ত বিভাগ কর্মচারীদের উদ্যোগে অফিস চত্ত্বরে সামনে ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও নির্বাহী প্রকৌশলী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। কর্মচারীদের ন্যায্য দাবীতে বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় ইউনিয়নের সহসভাপতি মোঃশাহীন মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিদ্দিকুর রহমান গাজী। উক্ত বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন
কার্যভিত্তিক কর্মচারী মজিবর রহমান, দৈনিক ভিত্তিক কর্মচারী মাইদুল ইসলাম এবং আউট সোর্সিং কর্মচারী জসীম উদ্দীন।
ইউনিয়নের সাধারণ সম্পাদক বক্তব্যে মোঃসিদ্দিকুর রহমান বলেন, একজন কর্মচারী সারাজীবন চাকুরী করে শেষ বয়সে এসে নিয়মিত হতে না পেরে পেনশন বিহীন খালি হাতে বাড়ি ফিরে যান। এটা কতটা কস্টের ভুক্তভোগী ছাড়া বুঝানো অসম্ভব। স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সবার কাছে ছোটোতো হতেই হয় উপরন্তু শেষ বয়সে জীবন জীবিকার ও রিন পরিশোধের তাগিদে বাদাম বিক্রি, ফেরিওয়ালা, কেউ কেউ রিক্সাচালক আবার কেউ কেউ ছোট্ট চায়ের দোকান দিয়ে সংসার পরিচালনা করেন।
বর্তমান গণতান্ত্রিক সরকার প্রধান প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার পিতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেকে শ্রমিক হিসাবে পরিচয় দিতেন, তাঁর সহধর্মিণী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজেকে শ্রমিকের স্ত্রী হিসাবে পরিচয় দিতেন, আপনিও নিজেকে শ্রমিকের সন্তান হিসাবে পরিচয় দেন, তাহলে আপনার শ্রমিক কর্মচারীরা কেনো বঞ্চিত হবে। তাই আপনার কাছে জোড়ালো দাবী হাইকোর্টের রায়কে সম্মান দেখিয়ে এ সব কর্মচারীদের নিয়মিত করনের প্রানের দাবী অতি শ্রীঘ্রই মেনে নিন।









