• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 14, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বরিশাল

হোটেলকক্ষে স্ত্রীকে গলা কেটে হত্যা: সাবেক এলজিইডি প্রকৌশলী জহিরুলের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 14, 2026
in বরিশাল
0
হোটেলকক্ষে স্ত্রীকে গলা কেটে হত্যা: সাবেক এলজিইডি প্রকৌশলী জহিরুলের যাবজ্জীবন
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আবাসিক হোটেলের কক্ষে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে আলোচিত প্রকৌশলী জহিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হত্যার আলামত নষ্ট করার অভিযোগে হোটেল আলী ইন্টারন্যাশনালের ম্যানেজার আবদুল মালেককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোশতাক আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন

গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু: ৩ দাবিতে প্রশাসনকে ৫টা পর্যন্ত আল্টিমেটাম

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রকৌশলী জহিরুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের মৃত আব্দুর রশিদ মুন্সির ছেলে। তিনি তৎকালীন এলজিইডিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। পরে খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

মামলার নথি ও বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত হোটেল আলী ইন্টারন্যাশনালের পঞ্চম তলার একটি ভিআইপি কক্ষে স্ত্রী নাজমা জহির শোভাকে নিয়ে ওঠেন জহিরুল ইসলাম। সেখানে কোনো একপর্যায়ে শোভাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে হোটেল কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ জহিরুল ইসলাম ও হোটেল ম্যানেজার আবদুল মালেককে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাদীপক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন মিজানের ভাষ্য, নিহত নাজমা জহির শোভার ছোট বোন রুমা আক্তারের সঙ্গে জহিরুল ইসলামের পরকীয়া সম্পর্ক ছিল। এ সম্পর্কের বিষয়টি শোভা জেনে যাওয়ায় দাম্পত্য জীবনে বিরোধ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে তাকে হোটেল কক্ষে নিয়ে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

হত্যাকাণ্ডের পর জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

একই মামলায় হোটেল ম্যানেজার আবদুল মালেককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবীর ভাষ্য, হোটেল পরিচালনার ক্ষেত্রে অনিয়ম এবং হত্যার আলামত নষ্ট করার অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়।

দীর্ঘ ১৬ বছর ধরে চলা বিচারপ্রক্রিয়ার পর আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করা হলো। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন মিজান। তিনি বলেন, দীর্ঘদিন পর হলেও এ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাদীপক্ষ রায়ে সন্তুষ্ট এবং তারা এর বিরুদ্ধে আপিল করবে না।

প্রসঙ্গত, প্রকৌশলী জহিরুল ইসলাম তৎকালীন সরকারের আমলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে নিজ ইউনিয়নে ৪৮টি সেতু নির্মাণ করে আলোচনায় এসেছিলেন বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
বরিশাল

গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

August 10, 2026
2
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু: ৩ দাবিতে প্রশাসনকে ৫টা পর্যন্ত আল্টিমেটাম
বরিশাল

সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু: ৩ দাবিতে প্রশাসনকে ৫টা পর্যন্ত আল্টিমেটাম

August 10, 2026
3
ববি ভিসি কার্যালয়ে বহিরাগত ছাত্রদল নেতার উপস্থিতি, শিক্ষার্থীদের সঙ্গে হট্টগোল
বরিশাল

ববি ভিসি কার্যালয়ে বহিরাগত ছাত্রদল নেতার উপস্থিতি, শিক্ষার্থীদের সঙ্গে হট্টগোল

August 10, 2026
3
ঝালকাঠির ভীমরুলী ভাসমান পেয়ারা বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
ঝালকাঠি

ঝালকাঠির ভীমরুলী ভাসমান পেয়ারা বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

August 9, 2026
7
Next Post
বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, মালিকের আহাজারি

বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, মালিকের আহাজারি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In