• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, October 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বরিশাল

গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

গৌরনদী, প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 10, 2026
in বরিশাল
0
গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বরিশালের গৌরনদীতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের উপস্থিতিতে এক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট সকালে গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন বিজয়পুরের ক্যাথলিক চার্চে স্থানীয় চার্চ কর্তৃপক্ষ এ সংলাপের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সংলাপে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। এতে বাংলাদেশসহ গৌরনদী-আগৈলঝাড়া এলাকার আন্তঃধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।

আরো পড়ুন

ববির নাম-লোগো ব্যবহারে প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম বর্ষে পদার্পণ

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। বিপদে একে অপরের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্ব ও মানবতার বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তাঁর বক্তব্যে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

গৌরনদী ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাদার মাইকেল মিলন দেউরী, কাসেমাবাদ কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আসাদুজ্জামান, আগৈলঝাড়া বিএইচপি একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী এবং সিসিডিবির সহ-সভাপতি পলাশ রায়।

নাগরিকদের পক্ষ থেকে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব জহীর সাজ্জাত হান্নান ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব বশির আহম্মেদ পান্না।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিত্রকর্ম উপহার দেন।

বরিশাল সফরের দ্বিতীয় দিনে কূটনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা অর্জন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আমন্ত্রণে তিনি গৌরনদীর সরিকল গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ভোজনের আগে তিনি বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন। মধ্যাহ্নভোজে অতিথিদের জন্য বরিশালের ঐতিহ্যবাহী ভাজা ইলিশ, আইড় মাছ, নানাবিধ ভর্তা-ভাজি এবং জনপ্রিয় মিষ্টান্ন গৌরনদীর শচীন ঘোষের রসমালাই ও দই পরিবেশন করা হয়।

বরিশালের এই বিশেষ আতিথেয়তা, স্থানীয় খাবারের স্বাদ ও ঐতিহ্যবাহী মিষ্টান্নে মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর সহধর্মিণী দারুণ সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন

ববির নাম-লোগো ব্যবহারে প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক
বরিশাল

ববির নাম-লোগো ব্যবহারে প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক

October 4, 2026
1
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম বর্ষে পদার্পণ
বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম বর্ষে পদার্পণ

October 3, 2026
2
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ODM-এর উদ্যোগে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা
বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ODM-এর উদ্যোগে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা

October 2, 2026
11
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চিকিৎসাসেবার সময় কমানো, ববি মেডিক্যাল সেন্টারের প্রধানকে শোকজ
বরিশাল

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চিকিৎসাসেবার সময় কমানো, ববি মেডিক্যাল সেন্টারের প্রধানকে শোকজ

October 1, 2026
4
র‍্যাগিংয়ের অপরাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি
বরিশাল

র‍্যাগিংয়ের অপরাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি

September 30, 2026
5
বিশ্ববিদ্যালয়ের ভুলে চাকরির ভাইভা থেকে বাদ পড়লেন ববি শিক্ষার্থী
বরিশাল

বিশ্ববিদ্যালয়ের ভুলে চাকরির ভাইভা থেকে বাদ পড়লেন ববি শিক্ষার্থী

September 27, 2026
101
Next Post
পবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সংবর্ধনা

পবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সংবর্ধনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In