• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 14, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বাগেরহাট

বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট, মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা

সোহরাব হোসেন রতন,বাগেরহাট

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 12, 2026
in বাগেরহাট
0
বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট,  মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

উন্নত যোগাযোগ ব্যাবস্থা থাকলেও আজো রয়েগেছে বাগেরহাটের কচুয়ার গজালিয়া ইউনিয়নের ভাসমান সবজি হাট। শতবর্ষী এই ব্যতিক্রমী হাট সপ্তাহে দুই দিন রবিববার ও বুধবার গজালিয়া খালের ওপর বসে। খালের বুকে সারি সারি নৌকা। প্রতিটি নৌকায় থরে থরে সাজানো টাটকা শসা, লাউ, করলা, চালকুমড়া, মিষ্টিকুমড়া, ঝিঙে ও বড়বটি। কৃষকের হাঁকডাক আর পাইকারদের দরদামে সকাল থেকেই মুখর হয়ে ওঠে চারপাশ। মাত্র চার ঘণ্টায় এখানে বেচাকেনা হয় প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার সবজি। আর পুরো মৌসুমে এই হাটে কেনাবেচার পরিমাণ দাঁড়ায় প্রায় চার কোটি টাকা। স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজি বিক্রির অন্যতম বড় কেন্দ্র হয়ে উঠেছে এটি। শুধু বাগেরহাট নয়, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চাঁদপুরসহ বিভিন্ন জেলা থেকে নৌকা ও ট্রলার নিয়ে পাইকারি ব্যবসায়ীরা এ হাটে আসেন সবজি কিনতে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌপথনির্ভর বাণিজ্যের সেই চিত্র এখনো ধরে রেখেছে গজালিয়ার এই ভাসমান সবজি হাট। প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলে আধুনিক বাজারব্যবস্থার সঙ্গে এর সংযোগ বাড়ানো গেলে শতবর্ষী এই হাটটি হয়ে উঠতে পারে দক্ষিণাঞ্চলের অন্যতম বড় সবজি বিপণনকেন্দ্র।

সরেজমিনে দেখা যায়, সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গজালিয়া খালে শুরু হয় ব্যস্ততা। আশপাশের গ্রামের কৃষকেরা ভোরে নিজেদের জমিতে উৎপাদিত সবজি নৌকায় করে নিয়ে আসতে শুরু করে। এরপর খালের বিভিন্ন স্থানে নৌকা নোঙর করে শুরু হয় কেনাবেচা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নৌকার সংখ্যা। একপর্যায়ে খালের দুই পাড় ও মাঝখানজুড়ে তৈরি হয় নৌকার সারি। নৌকাতেই চলে সবজি বেচাকেনা। কৃষকেরা জানান, এই হাটে সরাসরি পাইকারদের কাছে সবজি বিক্রি করতে পারায় উৎপাদিত পণ্যের ভালো দাম পাওয়া যায়। একই সঙ্গে দ্রুত বিক্রি হয়ে যাওয়ায় নষ্ট হওয়ার আশঙ্কাও কম থাকে।

আরো পড়ুন

সুন্দরবনে বনরক্ষীদের দেখে নদীতে ঝাঁপ শিকারিদের, ৪ বস্তা মালামালসহ ট্রলার জব্দ

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ

পিরোজপুরের ব্যবসায়ী সালাম হালাদার বলেন, গজালিয়ার এই হাটে একসঙ্গে অনেক ধরনের টাটকা সবজি পাওয়া যায়। কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কেনার সুযোগ থাকায় আমরা এখান থেকে বড় পরিসরে বিভিন্ন সবজি সংগ্রহ করতে পারি। পরে এসব সবজি পিরোজপুরসহ বিভিন্ন এলাকার বাজারে নিয়ে বিক্রি করি।

বরিশালের ব্যবসায়ী সুলতান শেখ বলেন, এই হাটে নিয়মিত অনেক কৃষক সবজি নিয়ে আসেন। তাই অন্য জায়গার তুলনায় এখানে একসঙ্গে বেশি সবজি কেনা যায়। ভোর থেকে শুরু করে কয়েক ঘণ্টার মধ্যেই বড় ধরনের বেচাকেনা হয়ে যায়। যোগাযোগব্যবস্থা আরও ভালো হলে ব্যবসার পরিমাণ অনেক বাড়বে।’

স্থানীয়দের দাবি, শত বছরেরও বেশি সময় ধরে গজালিয়া খালের বুকে এই ভাসমান হাট চলে আসছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় কৃষকেরা এখানে নিজেদের উৎপাদিত সবজি বিক্রি করে আসছেন। কৃষকের কাছ থেকে কেনা এসব সবজি নৌকা ও ট্রলারে করে দেশের বিভিন্ন এলাকার বাজারে নিয়ে যান পাইকারি ব্যবসায়ীরা।

স্থানীয় কৃষক রাজ্জাক মোল্লা বলেন, আমরা নিজের জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করি। হাটের দিনে নৌকায় করে সবজি নিয়ে আসি। এখানে পাইকাররা সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে নেন। ফলে আমাদের উৎপাদিত পণ্য দ্রুত বিক্রি হয়ে যায় এবং পরিবহন খরচও তুলনামূলক কম পড়ে। এই হাট না থাকলে দূরের বাজারে গিয়ে সবজি বিক্রি করতে আমাদের অনেক বেশি ভোগান্তি পোহাতে হতো। তবে সম্ভাবনাময় এই হাটে রয়েছে নানা সমস্যা। বিশেষ করে যোগাযোগব্যবস্থা, রাস্তা এবং নৌকা-ট্রলার ভেড়ানোর জন্য নির্দিষ্ট অবকাঠামোর অভাবে কৃষক ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, হাটটি অনেক পুরোনো। এখানে প্রচুর সবজি চাষি ও ব্যবসায়ী আসেন। কিন্তু হাটে আসার রাস্তা ভালো নয়। নৌকা ও ট্রলার বাঁধার জন্যও ভালো কোনো ব্যবস্থা নেই। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। হাটের নির্দিষ্ট জায়গায় নৌকা ও ট্রলার নোঙরের ব্যবস্থা, যাতায়াতের রাস্তা সংস্কার, পণ্য ওঠানামার সুবিধা এবং বাজার ব্যবস্থাপনার উন্নয়ন করা গেলে বেচাকেনা আরও কয়েক গুণ বাড়তে পারে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, গজালিয়ার ভাসমান সবজি হাটটি স্থানীয় কৃষি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। কৃষকের উৎপাদিত সবজি দ্রুত পাইকারদের মাধ্যমে বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। এতে কৃষক যেমন বাজার পাচ্ছেন, তেমনি ভোক্তার কাছেও দ্রুত তাজা সবজি পৌঁছাচ্ছে। হাটটির অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে, এগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সবজি চাষে উৎসাহিত করার পাশাপাশি বাজারজাতকরণ আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ##

আরও পড়ুন

সুন্দরবনে বনরক্ষীদের দেখে নদীতে ঝাঁপ শিকারিদের, ৪ বস্তা মালামালসহ ট্রলার জব্দ
বাগেরহাট

সুন্দরবনে বনরক্ষীদের দেখে নদীতে ঝাঁপ শিকারিদের, ৪ বস্তা মালামালসহ ট্রলার জব্দ

September 11, 2026
2
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
বাগেরহাট

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ

September 10, 2026
3
সুন্দরবনে মাছ ধরার সময় নৌকাসহ দুই জেলে আটক
বাগেরহাট

সুন্দরবনে মাছ ধরার সময় নৌকাসহ দুই জেলে আটক

September 10, 2026
3
বাগেরহাটে কচুয়ায় আলোচিত তিন খুনের  রহস্য এক মাস পর উদঘাটন, গ্রেফতার  ৩
বাগেরহাট

বাগেরহাটে কচুয়ায় আলোচিত তিন খুনের রহস্য এক মাস পর উদঘাটন, গ্রেফতার ৩

September 6, 2026
5
মোংলায় জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন
মোংলা

মোংলায় জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন

September 3, 2026
41
বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে দুই কৃষক ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
মোংলা

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে দুই কৃষক ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

September 2, 2026
7
Next Post
বাউফলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাউফলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In