• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 14, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দশমিনা

দশমিনায় তেঁতুলিয়ার ভয়াবহ ভাঙন, বিলীন ২ শতাধিক কবর,পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড

আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 12, 2026
in দশমিনা, পটুয়াখালী
0
দশমিনায় তেঁতুলিয়ার ভয়াবহ ভাঙন, বিলীন ২ শতাধিক কবর,পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর দশমিনা উপজেলা সদর সংলগ্ন তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে হাজিরহাট ও ধনধানিয়া এলাকায় বিগত ২০ থেকে ২৫ বছরের ২ শতাধিক কবর, বসতঘর, সড়ক ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। ভাঙনকবলিত এলাকার উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের দুটি অংশ নদীতে ধসে পড়ায় পানি লোকালয়ে ঢুকে পড়েছে। ফলে কবরস্থান, বসতঘর ও ফসলি জমি জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।

তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিমাঞ্চল) মো. মুখলেছুর রহমান ও পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন। তাঁরা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারসহ স্থানীয়রা প্রতিনিয়ত মানববন্ধন করছেন।

আরো পড়ুন

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গলাচিপার আগুনমুখায় মিলল আড়াই কেজির রাজা ইলিশ, ১২ হাজারে বিক্রি

উপজেলা সদরের সঙ্গে নৌপথে যোগাযোগের একমাত্র মাধ্যম হাজিরহাট লঞ্চঘাটসহ জামে মসজিদটি হুমকির মধ্যে রয়েছে। হাজিরহাট-বাঁশবাড়িয়া সড়কের প্রধান বেড়িবাঁধ ও নদীতীরবর্তী একাংশ নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এলাকার বাসিন্দারা ভাঙনের আতঙ্কে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র ছুটছেন।

বিগত ৫০ বছরের মধ্যে এ রকম ভয়াবহ নদীভাঙন কেউ দেখেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ভাঙনকবলিত এলাকায় জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তেঁতুলিয়া নদীতে প্রবল স্রোত ও পানির চাপে সড়ক ও বেড়িবাঁধ নদীতে ধসে পড়ছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

উপকূলীয় জনপদ হিসেবে পরিচিত দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া, দশমিনা ও রণগোপালদী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম নদীভাঙনের কবলে রয়েছে। ভাঙনকবলিত এলাকায় নদীশাসন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা থাকলেও বাস্তবে এর কিছুই হয়নি। ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে নদীতে ভাঙন দেখা দেয়। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় শত শত পরিবার ভিটেমাটি হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। নদীর ভাঙনে ফসলি জমি, বসতঘর, পারিবারিক কবরস্থান, সড়ক ও বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে যাওয়ার পরও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

উপজেলার তেঁতুলিয়া নদীর আগ্রাসী ভাঙনে হাজিরহাট এলাকার অসহায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে শেষ সম্বলটুকু নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তাঁরা। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। নদীর ভাঙনের কারণে কবরস্থান থেকে বাবা-দাদার মরদেহ পুনরায় দাফনের জন্য সরিয়ে নেওয়া হচ্ছে। এ দৃশ্য দেখে অনেকের চোখে পানি চলে এসেছে। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে চলছেন। আবার কারও থাকার মতো এক টুকরো জমিও নেই। ফলে এলাকার বাসিন্দারা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছুটে চলছেন।

উপজেলা সদরের হাজিরহাট এলাকায় তেঁতুলিয়া নদীর করাল গ্রাসে অব্যাহত ভাঙন প্রতিরোধ, তীররক্ষা বাঁধ, সড়ক, বেড়িবাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন। গত বুধবার থেকে হাজিরহাট লঞ্চঘাট সংলগ্ন ভাঙনপ্রবণ এলাকার ধনধানিয়া সড়কে প্রতিনিয়ত মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, শুধু জিওব্যাগ ফেলে সাময়িকভাবে নদীর ভাঙন রোধ করা সম্ভব নয়। জরুরি ভিত্তিতে টেকসই নদীশাসন কার্যক্রম বাস্তবায়নসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা প্রয়োজন। তাঁরা আরও বলেন, মঙ্গল ও বুধবার এই দুই দিনে নদীতে পানির চাপ ও তীব্র স্রোতে হাজিরহাটে ব্যাপক ভাঙন দেখা দেয়। নদীর ভাঙনে জিওব্যাগ, পাকা সড়ক ও ২০টি কবর নদীগর্ভে বিলীন হয়ে যায়। মানববন্ধনে এলাকাবাসীর সঙ্গে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।

এদিকে গতকাল শনিবার সকালে তেঁতুলিয়া নদীর প্রবল স্রোতে হাজিরহাট এলাকায় বেড়িবাঁধের দুটি জায়গায় ফাটল দেখা দেয়। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকার পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

আরও পড়ুন

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

September 13, 2026
3
গলাচিপার আগুনমুখায় মিলল আড়াই কেজির রাজা ইলিশ, ১২ হাজারে বিক্রি
গলাচিপা

গলাচিপার আগুনমুখায় মিলল আড়াই কেজির রাজা ইলিশ, ১২ হাজারে বিক্রি

September 13, 2026
5
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক
Uncategorized

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক

September 13, 2026
3
পবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
দুমকি

পবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

September 13, 2026
9
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
পটুয়াখালী

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

September 13, 2026
1
গলাচিপায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে মতবিনিময় সভা
গলাচিপা

গলাচিপায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে মতবিনিময় সভা

September 13, 2026
3
Next Post
ফেন্ডার পাইলে বেধে রাখা হয় পাথর-বালু বোঝাই কার্গো

ফেন্ডার পাইলে বেধে রাখা হয় পাথর-বালু বোঝাই কার্গো

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In