২১টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছের আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয়ও এই তালিকায় যুক্ত হতে পারে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান জানান, ১১ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস-চ্যান্সেলরদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয় আগামী বৈঠকে সিদ্ধান্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সর্বশেষ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে GST (General, Science & Technology) গুচ্ছ ভর্তি ব্যবস্থায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল।
GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সম্ভাব্য তালিকা
১. ইসলামী বিশ্ববিদ্যালয় (IU) — কুষ্টিয়া
২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU) — টাঙ্গাইল
৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU) — পটুয়াখালী
৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (NSTU) — নোয়াখালী
৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (JKKNIU) — ময়মনসিংহ
৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST) — যশোর
৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST) — পাবনা
৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (BRUR) — রংপুর
৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — গোপালগঞ্জ
১০. বরিশাল বিশ্ববিদ্যালয় (BU) — বরিশাল
১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RMSTU) — রাঙ্গামাটি
১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (RUB) — সিরাজগঞ্জ
১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (UFTB) — গাজীপুর
১৪. নেত্রকোণা বিশ্ববিদ্যালয় — নেত্রকোণা
১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — জামালপুর
১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — চাঁদপুর
১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় — কিশোরগঞ্জ
১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — সুনামগঞ্জ
১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — পিরোজপুর
২০. নওগাঁ বিশ্ববিদ্যালয় — নওগাঁ
২১. লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — লক্ষ্মীপুর
২২. নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — নারায়ণগঞ্জ
২৩. ঠাকুরগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — ঠাকুরগাঁও
২৪. সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — সাতক্ষীরা
ড. রাহাত মাহমুদ
পরিচালক
জনসংযোগ ও প্রকাশনা বিভাগ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়









