• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

যবিপ্রবি প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 17, 2026
in বিশ্ববিদ্যালয়, সারাদেশ
0
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবল প্রতিযোগিতা–২০২৬-এর ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ও সমর্থকদের বিরুদ্ধে হামলা ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নারী ফুটবল দল ম্যাচ বর্জন করায় অসমাপ্ত থেকে যায় শিরোপা নির্ধারণী খেলা। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে অনিবন্ধিত খেলোয়াড় অংশ নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দলও প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছিল বলে জানা গেছে।

আরো পড়ুন

ঢাবি উপাচার্যের পবিপ্রবি পরিদর্শন, ফুলেল শুভেচ্ছা জানালেন উপাচার্য হেমায়েত জাহান

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

শনিবার (১৭ অক্টোবর) ফাইনাল চলাকালে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেন যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন। খেলোয়াড়দের সঙ্গে উপস্থিত থাকা এই কর্মকর্তা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে অ-শিক্ষার্থী খেলোয়াড় অংশ নেওয়ার অভিযোগ নিয়ে প্রতিযোগিতার শুরু থেকেই বিতর্ক চলছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এ অভিযোগে ম্যাচ বর্জন করলেও আয়োজক কর্তৃপক্ষের নিরাপত্তার আশ্বাসে ফাইনালে অংশ নেয় যবিপ্রবি।

ড. ফারহানা ইয়াসমিনের অভিযোগ, খেলা শুরুর পর থেকেই যবিপ্রবির খেলোয়াড়দের সঙ্গে প্রতিপক্ষের খেলোয়াড়েরা অসৌজন্যমূলক আচরণ করেন এবং শারীরিকভাবে আঘাত করেন। একপর্যায়ে যবিপ্রবির এক খেলোয়াড় বিষয়টি রেফারিকে জানালে প্রতিপক্ষের একজনকে লাল কার্ড দেখানো হয়। তবে পরে প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় বলে তিনি দাবি করেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও জানান, যবিপ্রবির একটি আক্রমণের সময় গোলরক্ষকের সঙ্গে এক খেলোয়াড়ের ধাক্কা লাগাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় প্রতিপক্ষের খেলোয়াড়েরা যবিপ্রবির এক খেলোয়াড়ের গলা চেপে ধরেন বলে অভিযোগ করেন তিনি। এরপর মাঠের বাইরে থাকা সমর্থক ও বহিরাগতদের একটি অংশ গাছের ডাল নিয়ে মাঠে প্রবেশ করে যবিপ্রবির খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর হামলা চালায় বলেও দাবি করেন এই প্রভোস্ট।

ঘটনার পর যবিপ্রবির খেলোয়াড় ও কর্মকর্তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন বলে জানান ড. ফারহানা ইয়াসমিন। তাঁর ভাষ্য অনুযায়ী, ম্যাচের মাত্র কয়েক মিনিট বাকি থাকতে আয়োজক কমিটি খেলা পুনরায় শুরুর প্রস্তাব দেয়। তবে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেই প্রস্তাবে রাজি হয়নি যবিপ্রবি দল।

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ড. ফারহানা ইয়াসমিন বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের সঙ্গে আলোচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে। একই সঙ্গে ঘটনার ভিডিও প্রমাণ টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে ন্যায়বিচার দাবি করা হয়েছে।

এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নেওয়া কয়েকজন খেলোয়াড়ের শিক্ষার্থী পরিচয় নিয়ে প্রশ্ন ওঠায় প্রতিযোগিতাজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে অনিবন্ধিত খেলোয়াড় অংশগ্রহণ ও হামলার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং আনুষ্ঠানিক তদন্তের ফলাফল জানা যায়নি।

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ঘটনার অভিযোগ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় খেলোয়াড়দের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন অভিযোগগুলোর তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ফাইনালের আনুষ্ঠানিক পরিণতি সম্পর্কে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

ঢাবি উপাচার্যের পবিপ্রবি পরিদর্শন, ফুলেল শুভেচ্ছা জানালেন উপাচার্য হেমায়েত জাহান
দুমকি

ঢাবি উপাচার্যের পবিপ্রবি পরিদর্শন, ফুলেল শুভেচ্ছা জানালেন উপাচার্য হেমায়েত জাহান

October 16, 2026
6
নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ
সারাদেশ

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

October 16, 2026
0
যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা
সারাদেশ

যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা

October 15, 2026
1
পবিপ্রবিতে স্যালারি বিলিং সফটওয়্যার উদ্বোধন, শিক্ষার্থীসেবায়ও আসছে অটোমেশন
দুমকি

পবিপ্রবিতে স্যালারি বিলিং সফটওয়্যার উদ্বোধন, শিক্ষার্থীসেবায়ও আসছে অটোমেশন

October 15, 2026
8
জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শনে পবিপ্রবির উপ-উপাচার্যসহ গবেষক দল
দুমকি

জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শনে পবিপ্রবির উপ-উপাচার্যসহ গবেষক দল

October 15, 2026
5
পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
সারাদেশ

পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

October 14, 2026
1
Next Post
দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In