• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, July 23, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

জলাতঙ্ক মুক্ত শহরের উদ্যোগ; পটুয়াখালীতে শুরু হয়েছে বেওয়ারিশ কুকুর-বিড়ালের টিকা

notesofatik by notesofatik
October 15, 2025
in পটুয়াখালী
0
জলাতঙ্ক মুক্ত শহরের উদ্যোগ; পটুয়াখালীতে শুরু হয়েছে বেওয়ারিশ কুকুর-বিড়ালের টিকা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী পৌরসভা ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে শহরের বেওয়ারিশ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের ঝাউবন এলাকার ফোর লাইন সড়ক এলাজাকর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুয়েল রানা।

আরো পড়ুন

কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক আটক, তিনজনের কারাদণ্ড

দশমিমায় বিদ্যালয়ের সভাপতির স্বামীর বিরুদ্ধে ধর্মীয় শিক্ষকে মারধরের অভিযোগ উঠেছে

উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সচিব মাসুম বিল্লাহ, পৌর মেডিকেল অফিসার ডা. এস. এম. একরামুল নাহিদসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী। এছাড়া ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’-এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি নওশিন আফরোজ হিয়া, রেস্কিউ অ্যান্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুসা, বন্যপ্রাণী উদ্ধার কর্মী আবদুল কাইয়ুম, গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল, কলাপাড়া সহকারী টিম লিডার ইউসুফ রনি এবং দুমকী টিম লিডার সাইফ আহমেদ তনময় উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর এলাকার নিউমার্কেট, পুরান বাজার, বাসস্ট্যান্ড, সদর রোড, ঝাউবন, লঞ্চঘাট, সবুজবাগ মোড়, তিতাস মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় কুকুরদের টিকা প্রদান করা হচ্ছে।

মাসব্যাপী চলা এই অভিযানে এক হাজারেরও বেশি কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পৌরসভা ও প্রাণিসম্পদ দপ্তর।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, টিকা দেওয়ার পর প্রতিটি কুকুরের শরীরে লাল রঙের চিহ্ন দেওয়া হচ্ছে, যাতে একই কুকুরকে পুনরায় টিকা না দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে বেওয়ারিশ ও পালিত উভয় প্রজাতির কুকুরকে জলাতঙ্কের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি মানুষের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে।

পটুয়াখালী পৌর প্রশাসক মো. জুয়েল রানা বলেন, জলাতঙ্ক প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী এই টিকাদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি জানান, ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’-এর সহযোগিতায় পৌর এলাকার সব বেওয়ারিশ কুকুরকে ধীরে ধীরে টিকার আওতায় আনা হবে, যাতে শহরজুড়ে নিরাপদ ও মানবিক পরিবেশ বজায় থাকে।

প্রাণীপ্রেমীদের মতে, এটি পটুয়াখালী শহরে প্রাণীকল্যাণের ইতিহাসে একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। সরকারের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদও জানান তারা।

আরও পড়ুন

কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক আটক, তিনজনের কারাদণ্ড
কলাপাড়া

কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক আটক, তিনজনের কারাদণ্ড

July 22, 2026
93
দশমিমায় বিদ্যালয়ের সভাপতির স্বামীর বিরুদ্ধে ধর্মীয় শিক্ষকে মারধরের অভিযোগ উঠেছে
দশমিনা

দশমিমায় বিদ্যালয়ের সভাপতির স্বামীর বিরুদ্ধে ধর্মীয় শিক্ষকে মারধরের অভিযোগ উঠেছে

July 22, 2026
4
পবিপ্রবিতে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আন্তর্জাতিক সেমিনার
দুমকি

পবিপ্রবিতে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আন্তর্জাতিক সেমিনার

July 22, 2026
3
ষড়যন্ত্র নয়, আস্থার ঠিকানা ইসলামী ব্যাংক’— বাউফলে গ্রাহক সেবা মাসে গ্রাহক সমাবেশ
বাউফল

ষড়যন্ত্র নয়, আস্থার ঠিকানা ইসলামী ব্যাংক’— বাউফলে গ্রাহক সেবা মাসে গ্রাহক সমাবেশ

July 22, 2026
6
আবারও ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা প্রাচীর
কলাপাড়া

আবারও ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা প্রাচীর

July 22, 2026
4
দশমিনায় ভূমিদস্যুদের বিরুদ্ধে অঙ্কুরিত বীজভর্তি ঝুড়ি নিয়ে কৃষকের মানববন্ধন, ইউএনওর মাধ্যমে স্মারকলিপি প্রদান
দশমিনা

দশমিনায় ভূমিদস্যুদের বিরুদ্ধে অঙ্কুরিত বীজভর্তি ঝুড়ি নিয়ে কৃষকের মানববন্ধন, ইউএনওর মাধ্যমে স্মারকলিপি প্রদান

July 22, 2026
1
Next Post
পটুয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র  মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
3
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
26
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In