মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা”-এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা প্রশাসন ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিস চত্বর থেকে মঙ্গলবার সকাল ১০টায় ব্যানার ফ্যাস্টুন নিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসকে জন মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য নিরক্ষর থাকবো না, স্বাক্ষরতা গড়ে তুলবো- নানা শ্লোগানে শিক্ষার্থী ও সচেতন মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা র্যালিতে অংশ নেয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অনুরাগী আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে স্বগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম সগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ-অধিকার পরিষদের সাবেক আহবায়ক মোঃ হাফিজুর রহমান, বিএনপির কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ ইখতিয়ার হোসেন কবির, মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রতিনিধি আবু নাঈম, বিএনপির যুগ্ম আহবায়ক জামান আশরাফ ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ। সভায় সভাপতি বলেন, আগামী পৃথিবীর এবং আমাদের দেশে এখনো অধিকাংশ মানুষ নিরক্ষর রয়েছে। ঐ সব নিরক্ষর ব্যক্তিদের স্বাক্ষরতার আওতায় আনার জন্য সরকারের পাশাপাশি শিক্ষিত সমাজ শিক্ষকদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। তাই সবাইকে স্বাক্ষরতা অভিযানে সহযোগিতা করার আহবান জানান।









