পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে নাচনাপাড়া মহল্লা থেকে ৪৫ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে কলাপাড়া থানা-পুলিশ। মিজানুরের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে। তার বাবার নাম আনিছুর রহমান।
এ ছাড়া সোমবার সন্ধ্যায় টিয়াখালী ইউনিয়নের ছোনাউড়া গ্রামের সড়ক থেকে ৫০ পিস ইয়াবাসহ মাহাবুব প্যাদা (৪৮) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। মাহাবুবের বাড়ি পূজাখোলা গ্রামে। তার বাবার নাম আ. রব প্যাদা।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।









