• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বাউফলে ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ মহিষের মৃত্যু; অসুস্থ আরও ২০

মনিরুল ইসলাম, বাউফল

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 29, 2026
in পটুয়াখালী, বাউফল
0
বাউফলে ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ মহিষের মৃত্যু; অসুস্থ আরও ২০
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের লালচরে সবুজ ঘাস খেয়ে বিষক্রিয়ায় তিনটি মহিষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও অন্তত ২০টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তিনটি মহিষের মালিক হলেন চন্দ্রদ্বীপ ইউনিয়নের মো. রুহুল আমিন, মো. রফিজ মৃধা ও মো. সুমন মাঝি।

আরো পড়ুন

পটুয়াখালীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে নানা আয়োজন

পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন

স্থানীয় মহিষ মালিকদের অভিযোগ, লালচরের সবুজ ঘাসে কে বা কারা বিষ প্রয়োগ করেছে। ওই ঘাস খাওয়ার পর একের পর এক মহিষ অসুস্থ হয়ে পড়তে শুরু করে। পরে তিনটি মহিষ মারা যায়। তবে ঘাসে আদৌ কী ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মহিষের মালিক মো. রুহুল আমিন বলেন, ‘আমরা ১৫–১৬ বছর ধরে কেশবপুরের লালচরে মহিষ নিয়ে আসি এবং এখানকার সবুজ ঘাস খাওয়াই। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। এবার হঠাৎ করে মহিষগুলো অসুস্থ হয়ে পড়েছে এবং তিনটি মারা গেছে। কে বা কারা ঘাসে বিষ প্রয়োগ করেছে, তা আমরা জানি না।’

আরেক মহিষ মালিক মো. রফিজ মৃধা বলেন, ‘বহু বছর ধরে আমরা কেশবপুরের লালচরে মহিষ রেখে ঘাস খাওয়াই। কিন্তু এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। এবার ঘাস খাওয়ার পর মহিষগুলো অসুস্থ হয়ে পড়ে। কয়েকটি মহিষ মারা গেছে এবং আরও অনেকগুলো অসুস্থ রয়েছে।’

ঘটনার খবর পেয়ে বাউফল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, তাঁর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনটি মহিষ মারা যায়। অসুস্থ মহিষগুলোর চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থলে চলে আসি। সেখানে গিয়ে দেখি, আমার আসার আগেই তিনটি মহিষ মারা গেছে। বাকি অসুস্থ মহিষগুলোর চিকিৎসা চলছে। আশা করছি, চিকিৎসায় সেগুলো সুস্থ হয়ে উঠবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিংয়ের কারণে মহিষগুলো অসুস্থ হয়েছে এবং এর মধ্যে তিনটি মারা গেছে। কী কারণে মহিষগুলো মারা গেছে, তা উদ্‌ঘাটনের জন্য আমরা মহিষের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠাব। এরপরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এদিকে, ঘটনার খবর পেয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। পুলিশ ঘটনাটি পর্যবেক্ষণ করছে।

বাউফল থানার ওসি জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মহিষ মালিকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা লালচরে মহিষ চরিয়ে আসছেন। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তাই ঘাসে ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগ করা হয়েছে কি না, তা দ্রুত তদন্ত করে বের করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ঘটনার পর লালচর এলাকায় মহিষ মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অসুস্থ মহিষগুলোর চিকিৎসা চললেও নতুন করে আরও কোনো মহিষ অসুস্থ হয় কি না, তা নিয়ে উদ্বিগ্ন মালিকরা। একই সঙ্গে মারা যাওয়া মহিষগুলোর প্রকৃত মৃত্যুর কারণ নির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার দাবি উঠেছে।

স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ঘাসে বিষ প্রয়োগের প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

পটুয়াখালীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে নানা আয়োজন
পটুয়াখালী

পটুয়াখালীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে নানা আয়োজন

October 17, 2026
7
পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন
পটুয়াখালী

পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন

October 17, 2026
2
পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার
পটুয়াখালী

পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার

October 17, 2026
6
দুর্গোৎসব  সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে        — এমপি আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী

দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী

October 17, 2026
7
দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
দুমকি

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

October 17, 2026
5
দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ শিকারের ধুম প্রশাসনের অভিযানের খবর আগেই পাচ্ছেন জেলেরা: জনবল ও অর্থসংকটের কথা বলছে মৎস্য বিভাগ
দুমকি

দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ শিকারের ধুম প্রশাসনের অভিযানের খবর আগেই পাচ্ছেন জেলেরা: জনবল ও অর্থসংকটের কথা বলছে মৎস্য বিভাগ

October 17, 2026
5
Next Post
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In